কোন ইলিশ সুস্বাদু, নদী না সাগরের?
ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:১৭ পিএম, ২৯ মার্চ ২০১৮ বৃহস্পতিবার
জেলেদের জালে উঠছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। বাজারেও বিকাচ্ছে দেদারসে। দামও হাতের নাগালে। ইলিশের ভরা এই মৌসুমে বাজারে মিলছে দুই ধরনের ইলিশ। একটি সাগরের ইলিশ অন্যটি নদীর ইলিশ। কিন্তু বোঝার তেমন উপায় নেই কোন ইলিশ কোন উৎস থেকে ধরা। অন্যদিকে নদীর ইলিশ ও সাগরের ইলিশের স্বাদও ভিন্ন ভিন্ন। স্বাদের দিক দিয়ে এগিয়ে আছে নদীর ইলিশ।

ইলিশ চিনবেন কী করে?
সাধারণত সাগরের ইলিশ লম্বাটে হয়। এগুলো দেখতে চকচকে। অন্যদিকে নদীর ইলিশ হয় খাঁটো আকৃতির, অনেকটাই গোলাকার। এগুলোতে রুপালি ভাব বেশি থাকে। নদীর ইলিশের পিঠের দিকটা কালচে ও পুরু হয়। নদীর পানি ঘোলা হলে ইলিশের পিঠে কালচে র ঙ কম হয়। কিন্তু নদীর পানি স্বচ্ছ হলে কালচে ভাব বেড়ে যায়। কারণ ইলিশ মনে করে, স্বচ্ছ পানিতে তাকে দেখা যেতে পারে। তাই সে নিজেও রং-রূপ বদলাতে পারে।
কোন ইলিশ সুস্বাদু?
মৎস্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইলিশের বাস সাগরে। প্রজননের সময় এরা নদীতে আসে। সাগরের তুলনায় নদীতে খাবার বেশি। তাই এরা মোটাসোটা হয়ে ওঠে। অন্যদিকে সাগরে থাকা অবস্থায় ইলিশ কম সাতার কাটে। খাবারও কম খায়। তাই গায়ে চর্বি বেশি জমে না। নদীতে আসলে তাদের জীবন অনেকটাই বদলে যায়। নদীর স্রোত ও নদীতে থাকা নানা প্রকারের খাবার খেয়ে এরা নাদুসনুদুস হয়ে ওঠে। তাই নদীর ইলিশ সুস্বাদু।
সাধারণত ইলিশ ছোট থাকা অবস্থায় প্রাণিজ প্লাঙ্কটন ও উদ্ভিজ্জ প্লাঙ্কটন খেয়ে জীবন ধারণ করে। কিন্তু একটু বড় হলেই এটি উদ্ভিজ্জ প্লাঙ্কটনের ওপর নির্ভরশীল হয়।
নদীতে শৈবালজাতীয় উদ্ভিজ্জ প্লাঙ্কটন প্রচুর মেলে। এসব খাওয়ার ফলে নদীর ইলিশের স্বাদ বেড়ে যায়।

তাজা ইলিশ চিনবেন কীভাবে?
তাজা ইলিশ খাওয়ার সুযোগ নগরবাসীদের খুব একটা মেলে না। কিন্তু তারপরও বরফ দেয়া ইলিশের ভিড়ে তাজা ইলিশ চিনে কিনলে স্বাদ পাওয়া যাবে ভালো। তাজা মাছের শরীর চকচকে দেখাবে। মাছের শরীরে পিচ্ছিল ভাব থাকবে। ইলিশ মাছ লোনা পানি থেকে ধরা হলে, মাছে লবণাক্ত গন্ধ থাকবে। মিঠা পানির হলে পানির মতো গন্ধ থাকবে।
তাজা ইলিশ মাছের চোখ স্বাভাবিক থাকবে এবং চোখ উজ্জ্বল দেখাবে। মাছের ফুলকায় লালচে ভাব থাকবে এবং ফুলকাটি পিচ্ছিল ও ভেজা দেখাবে। মাছের গায়ে চাপ দিলে স্পঞ্জ করে আবার স্বাভাবিক হয়ে যাবে। অন্যদিকে অনেক দিনের পুরনো ইলিশ মাছে নিজস্ব সতেজতা, উজ্জ্বলতা ও চকচকে ভাব থাকবে না। এগুলোর গায়ে চাপ দিলে দেবে যাবে।
/ ঢাকা টাইমস
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান









