ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ২২:২২:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

কোনও প্রাক্তন প্রেমিকই আমন্ত্রিত নন প্রিয়ঙ্কার বিয়েতে!

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৪:১১ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রবিবার

পয়লা ডিসেম্বর প্রিয়ঙ্কা-নিকের বিয়ে। দেশে যখন সেজে উঠছে উমেদ ভবন, তখন মার্কিন মুলুকে ‘ব্রাইডাল শাওয়ার’-এর তোড়জোড় তুঙ্গে। সাজোসাজো রব চোপড়া পরিবারে। বাড়ির মেয়ের বিয়ে বলে কথা। তাই এখন নাওয়া-খাওয়া ভুলেছেন মধু চোপড়া। কিন্তু বিশেষ একজন কিন্তু প্রিয়ঙ্কার বিয়েতে আসবেন না।

 

তিনি কে, তা নিয়েই বলিউডে জল্পনা তুঙ্গে। তার নাম এখনও পর্যন্ত প্রকাশ করেনি প্রিয়ঙ্কার পরিবারও। জানা যায়নি, ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সূত্রেও। কিন্তু বাদ যে পড়বেন বিশেষ এক বলিউড তারকা, তা মোটামুটি নিশ্চিত।

 

প্রিয়ঙ্কা ও নিকের রিসেপশনে আমন্ত্রিতদের সংখ্যা ৩০০ ছাড়াবে না, এমনটা কিন্তু আগেই জানা গিয়েছিল। তাই সেই তালিকাও প্রায় চূড়ান্ত। চোপড়া পরিবার ঘনিষ্ঠ, নিকের ঘনিষ্ঠ স্বজন এবং হলিউড-বলিউডে প্রিয়ঙ্কার ঘনিষ্ঠ সহকর্মী ছাড়া বেশি কেউ জায়গা পায়নি আমন্ত্রিতদের তালিকায়।



সূত্র বলছে, এই তালিকা থেকে বাদ পড়েছেন শাহিদ কাপুর, হরমেন বাওয়েজা ও বিশেষ এক বলিউড তারকাও? কিন্তু কেন? আসলে, প্রিয়ঙ্কা চান না তার প্রাক্তন প্রেমিকরা উপস্থিত থাকুন এই বিয়েতে। বিয়ের আসরে অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে এই সিদ্ধান্ত খোদ প্রিয়ঙ্কারই। তাই পইপই করে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব থাকা সংস্থাকে সে বলে দিয়েছে; তার বিয়েতে প্রাক্তনদের ‘নো এন্ট্রি’। সেই নির্দেশ মেনেই তৈরি হচ্ছে তালিকা।

 

যা থেকে স্বাভাবিক কারণে বাদ পড়বেন শাহিদ কাপুর, হরমন বাওয়েজার ও আরও এক তারকা, জানিয়েছে সেই সূত্র। তবে ওই আরও এক তারকা কে?


খোলসা হয়নি, কে বাদ পড়ছেন প্রিয়ঙ্কার বিয়ের নিমন্ত্রিতদের তালিকা থেকে। কেউ বলছেন ঋত্বিক রোশন, কেউ আবার বলছেন শাহরুখ খান। কিং খান কি বাদ পড়বেন প্রিয়ঙ্কার বিয়ের নিমন্ত্রিতদের তালিকা থেকে? তা স্পষ্ট নয়। সেই তারকা আসলে কে, তা পয়লা ডিসেম্বরের আগে খোলসা হবে না, মনে করছে টিনসেল টাউন।


দীপিকা পাড়ুকোন-রণবীর সিংহের বিয়েও সামনেই। এই দুই ‘গ্র্যান্ড’ বিয়ে ঘিরে এখন উন্মাদনার তুঙ্গে বি টাউন। সমালোচকরা আবার বলছেন, এ বছরের শীতে বেশ ‘উষ্ণতা’। প্রথমে দীপিকা-রণবীর, তার ঠিক পরে প্রিয়ঙ্কা-নিক এবং শেষ ডিসেম্বরে ক্রীড়া জগতের সাইনা-কাশ্যপ গাঁটছড়া বাঁধতে চলেছেন। উত্তেজনায় এখন নাওয়া-খাওয়া ভুলতে বসেছে রুপোলি ও ক্রীড়া জগৎ।