ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ১৫:২০:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টিউলিপকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ ১১ জেলার ডিসি প্রত্যাহার, নতুন ডিসি নিয়োগ কর কর্মকর্তা তানজিনা সাময়িক বরখাস্ত পর্যটন খাত উন্নয়নে বাংলাদেশ-নেপাল যৌথভাবে কাজ করবে বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম ইরানে একদিনে সর্বোচ্চ হামলার রেকর্ড

কোভিড: দেশে মৃত্যু ১৪ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০২ পিএম, ২৬ জুন ২০২১ শনিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

ঘাতক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৫৩ জনে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৮৪৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ২৬২টি। নমুনা পরীক্ষা করে তুলনায় শনাক্তের হার ২২ দশমিক ৫০ শতাংশ। এতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৩৩৪ জনের। সব মিলে দেশে মোট শনাক্ত হয়েছেন ৮ লাখ ৮৩ হাজার ১৩৮ জন।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ২৯৫ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৫৪ জন।
 
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।