ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ৫:২৯:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

কোভিড-১৯ দুর্বল হয়নি, এখনো শক্তিশালী: হু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৬ পিএম, ২ জুন ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) দুর্বল হয়নি, এখনো শক্তিশালী রয়েছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্বাহী পরিচালক মাইকেল রায়ান। তিনি বলেন, কোভিড-১৯ খুব শিগগির দুর্বল হয়ে পড়বে বলে মনে হচ্ছে না। এটি এখনও শক্তিশালী।

সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

সম্প্রতি ইতালির মিলানে সান রাফায়েল হাসপাতালের প্রধান আলবার্তো জাংরিলোর জানান যে, করোনাভাইরাস দুর্বল হয়ে পড়ছে। ক্লিনিক্যালি এ ভাইরাস আর এখন ইতালিতে নেই। তার এই মন্তব্যের প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এ মন্তব্য করা হলো।

মাইকেল রায়ান আরও বলেন, অনেক বেশি পরীক্ষার ফলে এখন হয়ত আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। কিন্তু তার মানে এই নয় যে, ভাইরাসটি দুর্বল হয়ে পড়েছে। এটি মোটেও এমন নয়। তিনি ভুল করে থাকতে পারেন।

এদিকে, করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৫৯ হাজারের বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে এক লাখ ৬ হাজার ৯২৫ জন।

করোনায় বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন ৬৩ লাখ ৬৬ হাজারের বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ। সুস্থ হয়েছেন ২৯ লাখ ৩ হাজারের বেশি মানুষ।

-জেডসি