ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ৩:৫০:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

কোভিড-১৯: বিশ্বব্যাপী আক্রান্ত প্রায় ৯৮ লাখ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৯ পিএম, ২৭ জুন ২০২০ শনিবার

কোভিড-১৯: বিশ্বব্যাপী আক্রান্ত প্রায় ৯৮ লাখ

কোভিড-১৯: বিশ্বব্যাপী আক্রান্ত প্রায় ৯৮ লাখ

আজ শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৯৭ লাখ ৭৬ হাজার ৯৬৩ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৯৩ হাজার ৬০৯ জন। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় তথ্য জানিয়েছে।

এছাড়া কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেছেন সারা বিশ্বের ৪৮ লাখেরও বেশি মানুষ।

জেএইচইউর তথ্য অনুসারে, আজ শনিবার পর্যন্ত ব্রাজিল ও রাশিয়া যথাক্রমে ১২ লাখ ৭৪ হাজার ৯৭৪ এবং ৬ লাখ ১৯ হাজার ৯৩৬ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী নিয়ে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে।

করোনায় ব্রাজিলে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৫ হাজার ৯৬১ জনের এবং রাশিয়ায় মারা গেছেন ৮ হাজার ৭৭০ জন।

রাশিয়ার পর সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগী নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার লাখ ৯০ হাজারেরও বেশি মানুষ।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত প্রায় ২৫ লাখ মানুষ আক্রান্ত এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৫ হাজার ৪৬ জনের।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশ পরিস্থিতি: দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৮৬৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া আরও ৪০ জনের মৃত্যুবরণের মধ্যদিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৬১ জনে।