কোভিড-১৯: ভুটানে ফের লকডাউন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪২ পিএম, ২৩ ডিসেম্বর ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ফের লকডাউন দিয়েছে ভুটান। সাতদিনের জন্য এই লকডাউন বুধবার থেকেই কার্যকর হয়েছে। ভুটানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিশেষ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া হয়েছে।
সেখানে বলা হয়েছে, দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। সবাইকে বাড়িতে থাকার নির্দেশ দেয়া হয়েছে। বন্ধ করে দিতে বলা হয়েছে সব স্কুল-কলেজ, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান।
ভুটান থেকে কাউকে বিদেশে ভ্রমণ করতে নিষেধ করা হয়েছে। আবার আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে ভ্রমণার্থীদের আসাও বন্ধ করা হয়েছে। শুধু অত্যাবশ্যকীয় পণ্য পরিসেবা চালু থাকবে বলে জানানো হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার সেখানে নতুন করে একজন নারী করোনায় আক্রান্ত হন। এরপরই দেশটিতে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। তাই বুধবার থেকেই সাতদিনের লকডাউন জারি করে ভুটান।
প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, আন্তঃরাজ্য যাতায়াত ব্যবস্থায় নিষেধাজ্ঞা আনা হয়েছে। করোনা মূলত ছড়াচ্ছে লামোইজিংখা, পারো, থিম্পুতে। তৈরি করা হয়েছে নো এন্ট্রি জোন।
এছাড়াও এর বাইরে যদি আক্রান্তের খবর পাওয়া যায়, সেখানে নতুন কড়াকড়ি চাপানো হবে বলেও জানানো হয়েছে। তবে নতুন করে লকডাউনের ফলে সবজি, অত্যাবশ্যকীয় পণ্য ও পশুদের খাবার সরবরাহে কোনও ঘাটতি দেখা যাবে না বলে জানিয়েছে ভুটান সরকার।
-জেডসি
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু











