কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য অর্থ বরাদ্দ রেখেছে সরকার: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২২ পিএম, ১২ আগস্ট ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
বাজারে করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন আসার পর দ্রুত যেন সেটি পাওয়া যায় সেজন্য সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রেখেছে জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ভ্যাকসিনের জন্য একটি সোর্সের ওপর নির্ভর না করে একাধিক সোর্স থেকে টিকা সংগ্রহের ব্যবস্থা করতে হবে। যারাই ভ্যাকসিন তৈরি করে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ করতে হবে। এজন্য আমরা কিছু অর্থ রেখে দিয়েছি, যখন প্রয়োজন হবে তখন যাতে টিকা কিনতে পারি।
বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে অনলাইন ব্রিফিং করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এই সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, অনেক দেশ অ্যাডভান্স টাকা পয়সাও দিয়েছে। কনটাকচুয়াল অবলিগেশনে অনেক দেশ গিয়েছে।আমি স্বাস্থ্যমন্ত্রীকে সেই কথাই বললাম। আমাদেরও এই ধরনের ব্যবস্থায় যেতে হবে। অক্সফোর্ডের কথা আসছে। আমাদের সকল সোর্স থেকে চেষ্টা করতে হবে যেখান থেকে আমরা পেতে পারি। কারণ হলো ভ্যাকসিন সবার লাগবে।
মন্ত্রী বলেন, এখনও ভ্যাকসিন হাইলাইজ হয়নি। যদিও রাশিয়া কালকে (১১ আগস্ট) বলেছে তারা প্রাইমারি স্টেজে আছে। ভ্যাকসিন তারা প্রয়োগ করেছে। আমার মনে হয় রাশানটাই প্রথমে মার্কেটে আসতে পারে। রাশিয়ার যে সোর্স তাদের সঙ্গে আমাদের যোগাগোর করতে হবে। যারাই তৈরি করে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ করতে হবে।
করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগে বিশ্বের প্রথম দেশ হিসেবে অনুমোদন দিয়েছে রাশিয়া। জানা গেছে, ইতিমধ্যে ২০টি দেশ রাশিয়ার কাছে ভ্যাকসিন চেয়ে আবেদন জানিয়েছে।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা







