ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ৩:২৬:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

কোভিডে আরও ৩১ জনের প্রাণ গেল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২৪ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ঘাতক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জন মারা গেছে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩৩ জন। শনাক্তের হার ৪ দশমিক ৫৪।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৩ জনে। আর তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৩৬৮ জনের।

আরও জানায়, গত এক দিনে সারা দেশে ২৭ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৫৪ শতাংশ, যা আগের দিন ৪ দশমিক ৬১ শতাংশ ছিল।

বিজ্ঞপ্তিতে জানায়, মৃত ৩১ জনের মধ্যে ১৬ জনই ছিলেন ঢাকা বিভাগের। চট্টগ্রাম বিভাগে ৮ জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ১ হাজার ৪১৩ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৯ হাজার ২০২ জন সুস্থ হয়ে উঠলেন।