কোভোভ্যাক্সকে ছাড়পত্র দিয়েছে ডব্লিউএইচও
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৬ এএম, ১৮ ডিসেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই) ও মার্কিন ওষুধ নোভাভ্যাক্সের উৎপাদিত করোনা টিকা কোভোভ্যাক্সকে জরুরি প্রয়োজনে ব্যাবহারের জন্য ছাড়পত্র দিয়েছে।
বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের জাতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস।
এক বিবৃতিতে এ সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, ‘ভারতের কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) এই টিকাটির মান, নিরাপত্তা, কার্যকারিতা ও (টিকা) প্রস্তুতকারী কোম্পানির টিকা উৎপাদনের পরিবেশ বিষয়ক পর্যালোচনামূলক তথ্য আমাদের দিয়েছে।’
এতে আরও বলা হয়, ‘এসব তথ্য যাচাই-বাছাই করে ডব্লিউএইচওর উপদেষ্টা পরিষদ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, জরুরি প্রয়োজনে ব্যবহার বিষয়ক ডব্লিউএইচওর ছাড়পত্র পাওয়ার জন্য যেসব শর্ত পূরণ আবশ্যক, সেসব সন্তোষজনক ভাবেই পূরণ করেছে টিকার প্রস্তুতকারী কোম্পানি। এই টিকা ব্যাবহারে ঝুঁকির চেয়ে উপকার অনেক বেশি এবং বিশ্বজুড়ে এটি ব্যবহার করা যেতে পারে।’
এ সংক্রান্ত একটি টুইটবার্তা দিয়েছেন টিকা প্রস্তুতাকারী প্রতিষ্ঠান এসআইআইয়ের শীর্ষ নির্বাহী আদর পুনাওয়ালা। টুইটে তিনি বলেন, ‘করোনার বিরুদ্ধে লড়াইয়ে আরও একটি মাইলফলক স্পর্ষ করলাম আমরা। ডব্লিউএইচও কোভোভ্যাক্সকে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে।’
তিনি আরও লেখেন, ‘ডব্লিউএইচও এই টিকার নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে সন্তুষ্ট। এই ছাড়পত্র দেওয়ার জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটি নিয়ে ভারতে উৎপাদিত তৃতীয় টিকার অনুমোদন দিল। এর আগে ভারতের কোভিশিল্ড ও কোভ্যাক্সিন টিকাকে জরুরি প্রয়োজনে ব্যবহার বিষয়ক ছাড়পত্র দিয়েছিল ডব্লিউএইচও।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা






