ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৫:০৯:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১১ পিএম, ২৬ জুলাই ২০২০ রবিবার

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। ঢাকার ভেতরে গরু প্রতি বর্গফুট ৩৫-৪০ টাকা এবং ঢাকার বাইরে ২৮-৩২ টাকা দাম নির্ধারণ করা হয়েছে।

আজ রোববার কোরবানির পশুর কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ সংক্রান্ত এক জুম প্লাটফর্ম সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ তথ্য জানান ।

তিনি জানান, খাসির কাঁচা চামড়া সারাদেশে প্রতি বর্গফুট ১৩-১৫ টাকা এবং বকরির চামড়ার মূল্য ১০-১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, ‘যথাসময়ে চামড়ায় লবণ দিতে হবে। লবণ দিয়ে চামড়া ঢাকা আনতে হবে। সেজন্য পর্যাপ্ত লবণ সরবরাহ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘অভ্যন্তরীণ চামড়া পরিবহনে যাতে কোথাও প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সে জন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে বলেছি। বর্ডার দিয়ে যাতে কোনো চামড়া পাচার না হয় সেজন্য বর্ডারে আরও নজরদারি বাড়াতে হবে,’।

আগামী ১ আগস্ট শনিবার সারাদেশে ঈদুল আজহা পালিত হবে।