কোরিয়া ওপেন থেকেও ছিটকে গেলেন সিন্ধু
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯ বুধবার
বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে সময়টা একেবারেই ভাল যাচ্ছে না পিভি সিন্ধুর। গত সপ্তাহে চিন ওপেনের প্রি কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছিলেন হায়দরাবাদি তারকা। বুধবার কোরিয়া ওপেন সুপার ৫০০-র প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন সিন্ধু।
বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিওয়েন ঝ্যাং-এর কাছে ২১-৭, ২২-২৪, ১৫-২১ হারলেন তিনি। অথচ মাত্র কয়েক সপ্তাহ আগে বাসেলে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে এই ঝ্যাংকেই হারিয়েছিলেন সিন্ধু। প্রথম গেমটি খুব সহজেই জিতে নেন ভারতীয় তারকা।
দ্বিতীয় গেমেও সিন্ধুর দাপট ছিল। এরপরেই উলটপুরাণ। ম্যাচ পয়েন্টের সামনে দাঁড়ানো সিন্ধুর কাছ থেকে ম্যাচ বের করে নেন ঝ্যাং। খেলা থেকে ফোকাস হারিয়ে যাওয়ার জন্য এর আগে গ্লাসগো, নানজিং বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে সোনা জিততে পারেননি সিন্ধু। বাসেলে অনুষ্ঠিত বিশ্বচ্যাম্পিয়নশিপে তাই খেলা থেকে ফোকাস নড়তে দেননি। তার ফলও পেয়েছিলেন। কিন্তু এ বার সেই পুরনো ভূতই যেন তাড়া করল ভারতীয় তারকাকে।
টোকিয়ো অলিম্পিক্সের আগে চিন ও কোরীয় ওপেনের ব্যর্থতা নতুন করে ভাবাবে সিন্ধু ও গোপীচন্দকে। সিন্ধুর বিপর্যয়ের দিন ছিটকে গেলেন সাই প্রণীতও। ডেনমার্কের অ্যান্ডার্স অ্যানটোনসেনের বিরুদ্ধে প্রথম গেমে প্রণীত হার মানেন ৯-২১-এ। দ্বিতীয় গেমে প্রণীত পিছিয়ে ছিলেন ৭-১১-তে। সেই অবস্থায় চোটের জন্য ম্যাচ ছাড়েন প্রণীত। প্রণীত ম্যাচ ছেড়ে দেওয়ার ফলে ডেনমার্কের শাটলার পৌঁছে যান শেষ ১৬-য়।
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











