কোলকাতা বইমেলার উদ্বোধন ২৮ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৬ পিএম, ২৭ জানুয়ারি ২০২০ সোমবার
আগামী ২৮ জানুয়ারি কোলকাতায় ৪৪তম আন্তর্জাতিক বইমেলা শুরু হবে। এদিন সন্ধ্যা ৬টায় সল্টলেক সেন্ট্রাল পার্কে এই বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।বই মেলার আয়োজক সুধাংশ শেখর বাসসকে জানান,২৯ জানুয়ারি বইমেলার উদ্বোধন হওয়ার কথা থাকলেও সরস্বতী পুজোর কারণে উদ্বোধনের অনুষ্ঠান এগিয়ে ২৮ জানুয়ারি করা হয়েছে।
বই মেলায় বাংলাদেশের প্যাভিলিয়নটি নির্মিত হবে শান্তিনিকেতনে অবস্থিত বাংলাদেশ ভবনের আদলে।সামনে থাকবে বঙ্গবন্ধুর ম্যূরাল। এবার সেমিনারের বিষয়বস্তু থাকবে‘জন্মশতবর্ষে বঙ্গবন্ধু ও সোনার বাংলা স্বপ্নের বাস্তবায়ন’। বিকেল ৫টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে।সেমিনার ও বাংলাদেশ শিল্পীদের উপস্থাপনায়্ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। খবর : বাসস এর।
কোলকাতার উপ-হাইকমিশনের প্রথম সচিব(বানিজ্যিক)মো: শামছুল আর্ফি বাসসকে এই তথ্য জানিয়ে বলেন,এবার বাংলাদেশের সরকারী ও বেসকারী মিলিয়ে মোট ৪৫টি স্টল বসবে।
বইমেলার শেষদিন কোলকাতা উপ-হাইকমিশনের আয়োজন ও বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ দিবস’। অতিথি হিসেবে উপস্থিত থাকছেন রাশিয়া ও বাংলার বিশিষ্ট লেখক ও ব্যক্তিবর্গ।
বই মেলায় এবারের থিম দেশ রাশিয়া।প্রায় ৬০০ স্টল থাকছে বইমেলায়। লিটল ম্যাগাজিনের জন্য থাকবে ২০০টি টেবিল। ব্যবস্থা থাকবে ৯টি প্রবেশ ও প্রস্থানের রাস্তা।দুটি বড় হল তৈরি হচ্ছে প্রয়াত সাহিত্যিক নবনীতা দেবসেন এবং বিশিষ্ট নাট্যকার গিরিশ কারনাডের নামে।
লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের নামকরণ হচ্ছে কবি সুভাষ মুখোপাধ্যায়ের নামে। প্রেস কর্নারের নামকরণ হয়েছে বর্তমান পত্রিকার প্রয়াত সম্পাদক শুভা দত্তের নামে। মুক্তমঞ্চের নামকরণ হয়েছে অদ্রীশ বর্ধনের নামে।পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চ্যাটার্জি জানান,মোট ২০টি দেশ মেলায় অংশগ্রহণ করছে।বই মেলায় বাংলাদেশ ছাড়াও রাশিয়া,কোস্টারিকা,স্পেন,স্কটল্যান্ড,অস্ট্রেলিয়া, গুয়াতেমালা,আর্জেন্টিনা থেকে লেখকরা যোগ দেবেন।
: এমি।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল

