কোহলিদের আজ আফগান পরীক্ষা!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১২ পিএম, ৩ নভেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি
বিশ্বকাপ মঞ্চে হারের বৃত্তে আবর্তিত হচ্ছেন বিরাট কোহলিরা। এবার আফগানিস্তানের বিরুদ্ধেও কিন্তু সেই সিঁদুরে মেঘ দেখা যাচ্ছে।
আইপিএলে রশিদ খানদের খেলা দেখলেও দলের বাকি সদস্যদের চিনেই না ভারত।
পাকিস্তানের বিরুদ্ধে হারের কারণ হিসেবে উঠে এসেছিল বাবর আজমদের বিরুদ্ধে বেশি না খেলা।
আচেনা আফগানদের সঙ্গে তাই আজ এক কঠিন পরীক্ষার মুখোমুখি হচ্ছে ভারত। টি২০ ক্রিকেটে আফগানিস্তান বেশ শক্তিশালী দল।
রশিদ খান, মোহাম্মদ নবি ও মুজিব উর রহমানদের স্পিন যেমন বিপদে ফেলতে পারে, তেমনই ব্যাট হাতে মোহাম্মদ শাহজাদরাও বিধ্বংসী হয়ে উঠতে পারেন।
এ পর্যন্ত ভারত বনাম আফগানিস্তান টি২০ ম্যাচ খেলা হয়েছে মাত্র দুটি। টি২০ বিশ্বকাপেই সেই দুটি ম্যাচ খেলা হয়েছিল। দুটি ম্যাচেই ভারত জিতেছিল।
পাকিস্তানের বিরুদ্ধে প্রথমবার বিশ্বকাপের মঞ্চে হারতে হয়েছে ভারতকে। টি২০ ক্রিকেটে প্রথমবার ১০ উইকেটে হারতে হয়েছে তাদের।
ভারত এবারের বিশ্বকাপ থেকেও প্রায় বিদায় হয়ে গেছে বলেই ধরে নিয়েছেন সমর্থকরা। এমন অবস্থায় সামনে রশিদরা। নেট রান রেটে ভারতের থেকে বেশ এগিয়ে রয়েছেন তারা।
ভারত ও আফগানিস্তানের মধ্যে যে দুটি ম্যাচ হয়েছে, তাতে এক ইনিংসে সবচেয়ে বেশি রান বিরাট কোহলি এবং নুর আলি জাদরানের। দুজনই ৫০ রানের ইনিংস খেলেছিলেন। দুটি ম্যাচ মিলিয়ে মোট রানে এগিয়ে সুরেশ রায়না। ৫৬ রান রয়েছে তার দখলে। সবচেয়ে বেশি উইকেটও নিয়েছেন এক ভারতীয়। আশিস নেহরা তিনটি উইকেট নিয়েছিলেন।
ইতিহাস ভারতকে এগিয়ে রাখলেও বুধবারের ম্যাচে কাঁধ ঝুঁকে যাওয়া ভারতীয় দলের বিরুদ্ধে অঘটন ঘটিয়ে দিতেই পারে আফগানিস্তান!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ





