ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ৬:৫০:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

কোয়ারেন্টাইন অমান্য, দম্পতিকে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৫ পিএম, ৩০ মে ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বজুড়ে চলছে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ। তবে উত্তর কোরিয়ার দাবি দেশটিতে করোনা ভাইরাস এখনো হানা দেয়নি। তবুও এরইমধ্যে করোনা ঠেকাতে কিম প্রশাসন দেশটিতে কড়াকড়ি আরোপ করেছে।

আন্তর্জাতিক গণমাধ্যম রেডিও ফ্রি এশিয়া’র এক প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের এই পরিস্থিতির মধ্যে সম্প্রতি কোয়ারেন্টাইন অমান্য করায় উত্তর কোরিয়ায় এক দম্পতিকে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

প্রতিবেদনটিতে আরো বলা হয়, ওই দম্পতি চীনের সীমান্তবর্তী উত্তর কোরিয়ার রিয়াংগাং প্রদেশে বাস করতেন। এই মাসের শুরুতে তারা কোয়ারেন্টাইন অমান্য করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়েন। ওই দম্পতির দুজনেরই বয়স ছিল ৫০ বছর। তাদের ১৪ বছর বয়সী ভাতিজাকে দক্ষিণ কোরিয়ায় থাকা বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেয়ার জন্যই তারা দেশ ছাড়তে চেয়েছিলেন।

প্রতিবেদনটি থেকে আরো জানা যায়, ধরা পড়ার পর ওই দম্পতির ওপর নির্মম নির্যাতন চালানো হয়। নির্যাতনের এক পর্যায়ে তারা পালানোর কথা স্বীকার করে নিলে তাদেরকে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরা করা হয়। তবে বয়সে ছোট হওয়ায় ওই দম্পতির ভাতিজাকে ছেড়ে দেয়া হয়েছে।

এ নিয়ে রিয়াংগিয়াং’র এক বাসিন্দা বলেন, ১৪ বছর বয়সী ছেলেটির বাবা দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যান। পরে কিশোর বয়সী ছেলেকে ফিরিয়ে দেয়ার জন্য তিনি তার বোনকে বলেন।

এদিকে অপর একটি সূত্র বলছে, রিয়াংগিয়াং প্রদেশে ওই দম্পতির মৃত্যুর ঘটনা ছড়িয়ে যাওয়ার পর কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন সেখানকার জনগণ।

করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক মন্দা দেখা দেয়ায় উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়া পালিয়ে যাওয়ার চেষ্টাকে স্বাভাবিক হিসেবেই দেখছেন সেখানকার বাসিন্দারা।

-জেডসি