‘ক্যান্ডি শপ’ নিয়ে বিতর্কে জড়ালেন নেহা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪৭ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
মাসকয়েক আগে বিদেশের মাটিতে কনসার্ট করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত এক বিড়ম্বনায় পড়েছিলেন বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। সেই রেশ কাটতে না কাটতেই আবারও খবরের শিরোনামে তিনি। এবার কোনো কনসার্ট নয়, নিজের নতুন গান ‘ক্যান্ডি শপ’ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন। সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে নেহা ও তার ভাই টনি কক্করের নতুন মিউজিক ভিডিও ‘ক্যান্ডি শপ’।
টনি কক্করের সুর করা এই গানে নেহার নাচ ও অঙ্গভঙ্গি ঘিরেই নতুন বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের বড় একটি অংশ নেহার এই পারফরম্যান্সকে ‘অশ্লীল’ বলে আখ্যা দিয়েছেন। অনেকের দাবি, পশ্চিমা বা কোরিয়ান সংস্কৃতির অন্ধ অনুকরণ করতে গিয়ে নেহা দেশীয় সংস্কৃতিকে অপমান করেছেন।
মিউজিক ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই ফেসবুক-ইনস্টাগ্রামে নেতিবাচক মন্তব্যের জোয়ার বইছে। কেউ কেউ অভিযোগ করেছেন, নিজেকে কিশোরী বা তরুণী দেখানোর জন্য নেহা কক্কর প্লাস্টিক সার্জারি বা কোনো ধরনের অস্ত্রোপচার করিয়েছেন।
নেহার নাচের ভঙ্গি দেখে একজন মন্তব্য করেছেন, ‘একজন বিবাহিত নারীর কাছ থেকে এমন কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি আশা করা যায় না। এগুলো বন্ধ হওয়া উচিত।’ আবার একদল সমালোচক বলছেন, গানটিতে না আছে ভারতীয় মাধুর্য, না আছে কোরিয়ান শৈলী।
নেহা কেবল সস্তা জনপ্রিয়তার জন্য অদ্ভুত কিছু স্টেপ দিয়েছেন, যা দেখে লজ্জিত হওয়ার মতো। নেহার সঙ্গে এই গানে তার ভাই টনি কক্করও সমালোচনার তিরে বিদ্ধ হচ্ছেন। নেটিজেনদের মতে, সংগীতের মান বজায় রাখার চেয়ে শরীরি প্রদর্শনকেই প্রাধান্য দিয়েছেন এই ভাই-বোন জুটি।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










