ক্যাপিটল সহিংসতায় শীর্ষ ৩ নারী হোয়াইট হাউস কর্মকর্তার পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৯ পিএম, ৭ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
অধিবেশন চলাকালীন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল ভবনে ঢুকে বুধবার ট্রাম্প সমর্থকদের সহিংসতার ঘটনায় পদত্যাগ করেছেন হোয়াইট হাউসের তিন শীর্ষ কর্মকর্তা। এছাড়া আরো কর্মকর্তা পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে হোয়াইট হাউসের সংশ্লিষ্ট একটি সূত্র।
বুধবার ট্রাম্প সমর্থকদের ক্যাপিটল ভবনে সহিংসতার পরপরই ফার্স্ট লেডির চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করা স্টিফানে গ্রিশাম পদত্যাগ করেন।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘হোয়াইট হাউসে দেশের জন্য কাজ করা সম্মানের। মিসেস ট্রাম্পের সব জায়গার শিশুদের সহায়তার মিশনের অংশ হতে পেরে আমি অত্যন্ত গর্বিত এবং এই প্রশাসনের বিভিন্ন অর্জনে গর্বিত।’
গ্রিশাম যদিও বলেননি, কি কারণে তিনি পদত্যাগ করছেন, তবে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সহিংসতার কারণেই তিনি পদত্যাগ করছেন।
এছাড়া হোয়াইট হাউসের সোস্যাল সেক্রেটারি রিকি নাইসেটা ও ডেপুটি প্রেস সেক্রেটারি সারাহ ম্যাথুও পদত্যাগ করেছেন বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানায় দুটি সূত্র।
এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন ও তার সহকারী ম্যাথু পটেনজার পদত্যাগের চিন্তা করছেন বলে হোয়াইট হাউসের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সূত্র : রয়টার্স
-জেডসি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস









