ক্যালিফোর্নিয়ায় গোলাগুলিতে অন্তত ৬ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৫ এএম, ৪ এপ্রিল ২০২২ সোমবার
ক্যালিফোর্নিয়ায় গোলাগুলিতে অন্তত ৬ জন নিহত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী স্যাক্রামেন্টো শহরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয় জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১২ জন।
নগরীর পুলিশ প্রধান ক্যাথি লেস্টার সাংবাদিকদের বলেন, স্থানীয় সময় শনিবার রাত দুইটার দিকে নগরীর মূল কেন্দ্রে বড়ো ধরনের গোলাগুলি শুরু হয়।
তিনি বলেন, কর্মকর্তা এবং আশেপাশের টহলরত পুলিশ সদস্যরা আওয়াজ শুনতে পায় এবং দেখে লোকজন ভয়ে দৌড়াদৌড়ি করছে। তারা ঘটনাস্থলে পৌঁছে বড়ো আকারের ভীড় এবং গুলিতে হতাহতদের দেখতে পান।
ঘটনাস্থলেই ছয়জনকে মৃত ঘোষণা করা হয়। এদের মধ্যে তিনজন নারী এবং তিনজন পুরুষ। এরা সকলেই প্রাপ্তবয়স্ক।
লাস্টার বলেন, আরো ১২ জন আহত হয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
রোববার সকালে এক সংবাদ সম্মেলনে স্যাক্রামেন্টো মেয়র ডারেল স্টেইনবার্গ হাসপাতালে চিকিৎসারত আহতদের কারো কারো অবস্থা গুরুতর বলে বর্ণনা করেন।
তিনি বলেন, মর্মান্তিক এ ঘটনা বর্ণনার জন্য সঠিক শব্দ খুঁজে পাওয়া কঠিন। এ সময় তিনি ওই বন্দুক সহিংসতাকে যুক্তরাষ্ট্রের জন্য সংকট হিসেবে বর্ণনা করেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রায়শই বন্দুক সহিংসতার ঘটনা ঘটে। দেশটিতে ২০২০ সালে দুই কোটি ৩০ লাখেরও বেশি বন্দুক বিক্রি হয়েছে, যা রেকর্ড সৃষ্টিকারী।
দেশটির ৩০ শতাংশ প্রাপ্ত বয়স্ক লোকের প্রত্যেকের কাছে অন্তত একটি করে আগ্নেয়াস্ত্র রয়েছে।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











