ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৬:২৬:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

ক্যালিফোর্নিয়ায় দানব আকৃতির মাছের সন্ধান

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৯ পিএম, ১০ মার্চ ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অদ্ভূত দানব আকৃতির একটি মাছের সন্ধান মিলেছে। ইউসি সান্তা বারবারার আমেরিকান রিভিয়েরার পাশে এ সামুদ্রিক জীবটির দেখা মিলে। খবর পেয়েই সাত ফুট দীর্ঘ মাছসদৃশ দৈত্যকে দেখতে সেখানে পৌঁছে যান সমুদ্র গবেষক ও প্রাণিবিজ্ঞানীরা। তারা মাছটির ছবি তুলে এর টিস্যু নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেন।

পরীক্ষার পর তারা জানান, এটি অত্যন্ত বিরল সামুদ্রিক মাছ। এর নাম হুডউইঙ্কার সানফিশ। এর নাম হুডউইঙ্কার দেয়ার কারণ- মাছটি দুর্দান্তভাবে নিজেকে লুকিয়ে রাখতে পারে। এর দেখা মেলা দুষ্কর প্রায়। ২০১৪ সাল থেকে এই প্রজাতি মাছের সন্ধানে ছিলেন সমুদ্র গবেষকরা। তাদের দাবি- নিউজিল্যান্ডের সমুদ্রে দুই বছর আগে এই মাছটিকে দেখেছিলেন তারা।

আর সে কারণেই প্রশ্ন জেগেছে- ওশানিয়ার সাগর পেরিয়ে, প্রশান্ত মহাসাগর হয়ে ক্যালিফোর্নিয়ার ডাঙায় কীভাবে এলো? তারা হিসাব করে দেখেছেন, প্রায় ১২ হাজার মাইল পথ পাড়ি জমিয়েছে এ মাছটি।

-জেডসি