ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ স্ত্রীর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৪ পিএম, ১ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
জাতীয় দলের ক্রিকেটার আল-আমিন হোসেনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় যৌতুক ও শারীরিক নির্যাতনের লিখিত অভিযোগ করেছেন স্ত্রী ইসরাত জাহান। একই সঙ্গে অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করার অভিযোগও করেছেন তিনি। লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান।
তবে আল-আমিনের বিরুদ্ধে এখনও মামলা গ্রহণ করা হয়নি৷ কর্তৃপক্ষ জানিয়েছে তদন্ত সাপেক্ষে মামলা নেওয়া হবে। লিখিত অভিযোগে ইসরাত জাহান লিখেছেন, গত ২৫ আগস্ট আনুমানিক রাত ১০টায় বাসায় এসে যৌতুকের ২০ লাখ টাকা এনেছে কিনা জিজ্ঞাসা করে। এতো টাকা দেওয়া পিতার পক্ষে দেওয়া সম্ভব নয় বলে জানালে এলোপাথারি মারধর শুরু করে। পরে ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করান।’
এর আগে বেশ কয়েকবার শারীরিক, মানসিক নির্যাতনের বিষয়টি তুলে ধরা হয়েছে অভিযোগপত্রে। আল-আমিন ও ইসরাত দম্পত্তির দুজন পুত্র সন্তান রয়েছে। তারাও মায়ের সঙ্গে থানায় এসেছিল।
স্ত্রী লিখিত অভিযোগ করার পর গণমাধ্যমে বলেন, ‘আল-আমিন একজন মেয়ে নিয়ে প্রায়ই বাসায় আসত। ও দাবি করেছে, ও ওই মেয়েকে বিয়ে করেছে। কিন্তু আমি কোনো প্রমাণ তার বিরুদ্ধে পাইনি। ও যৌতুক দাবি করে আমাকে মারধরও করতো।’
পারিবারিকভাবে মীমাংসা করতে চান কি না এমন প্রশ্নের উত্তরে ইসরাত জানান, আমি আমার ছেলেদের কথা চিন্তা করে তার সঙ্গে সংসার করতে চাই। কিন্তু তাকে সব ছেড়ে আমার সঙ্গে থাকতে হবে।
প্রসঙ্গত, নারীঘটিত কারণে এর আগে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিসিবি তাকে শাস্তি দিয়েছিল। বিপিএল চলাকালীন হোটেল রুমে নারী অতিথি নিয়ে যাওয়ায় তার শাস্তি হয়েছিল।
এছাড়া নানা সময়ে মাঠে অশোভন আচরণের কারণে জাতীয় দলের বাইরে থাকা এ ক্রিকেটারকে শাস্তিও পেতে হয়েছে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











