ক্রিকেটের জন্য পুলিশের চাকরি ছেড়েছেন সুলতানা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৩ পিএম, ১৭ জুলাই ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
অফ-স্পিনের ভেলকিতে নিজেকে বেশ আলাদাভাবেই চিনিয়েছেন সুলতানা খাতুন। ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচে মাত্র ৭ গড়ে তুলে নিয়েছেন ৭ উইকেট। দীপ্তি-শেফালিদের নাস্তানাবুদ করে বিশ্বমানের বোলারদের ছাপিয়ে এই সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি।
তবে তার জীবনের গল্পটা আর দশটা মেয়ে কিংবা ক্রিকেটারের মতো না। পারিবারিক প্রতিবন্ধকতা, সমাজের চোখ-রাঙানি পেরিয়ে এই জায়গায় এসেছেন যশোরের এই ক্রিকেটার। তার বাবা-মা দুজনেই সরকারি চাকরিজীবী। তাই তাদের চাওয়া ছিল মেয়েও ক্রিকেটে বুঁদ না হয়ে বরং পুলিশের চাকরি করুক।
সুলতানার ভাষ্য, বাবা-মা সরকারি চাকরি করতেন। মা কখনো বাধা না দিলেও বাবা চাইতেন না আমি এত কষ্ট করি। কিন্তু আমার ভেতর জেদ ছিল, নিজে কিছু করব। বাবা পুলিশে ছিলেন, আমাকেও পুলিশে দিতে চেয়েছিলেন। আমার চাকরিও হয়ে গিয়েছিল। কিন্তু ক্রিকেটের জন্য আমি ওখান থেকে চলে আসি। আমি চাকরি করব না, খেলতে চাই।
একটা সময় সুলতানার অনুশীলনের পরিশ্রম দেখা ক্রিকেট ছাড়তে বলেছিলেন পুলিশ বাবা। তবে সেই বাবাই এখন তাকে অনুশীলনে যাওয়ার জন্য জোরাজুরি করেন। কারণ, সুলতানা এখন জাতীয় দলে থিতু হয়েছেন।
সুলতানার মন্তব্য, সব থেকে বড় কথা একদিন আব্বু আমাকে ক্রিকেট খেলতে নিষেধ করছিল, এখন তিনিই আমাকে অনুশীলনে যাওয়ার জন্য জোরাজুরি করেন। এটাই আমার সবচেয়ে ভালো লাগে। আমাকে সবাই এখন সাপোর্ট দেয়।
এই ক্রিকেটার আরও যোগ করেন, ইমার্জিং এশিয়া কাপ থেকে ফরে বাড়িতে যাওয়ার পর আমাকে আমার পরিবার ফুল দিয়ে গাড়িতে করে বরণ করেছে। আমি এত কিছু আশাও করিনি। পুরো গ্রামের সবাই মিলে যা করেছে অনেক অনেক অবাক হয়েছি।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা











