ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের নীল স্যুট আর হলুদ বোতাম
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৭ পিএম, ৯ এপ্রিল ২০২২ শনিবার
ফাইল ছবি
ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের পছন্দের রঙ লাল। জাতীয় কিংবা আন্তর্জাতিক যে কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেই তাঁকে লাল রঙের স্যুটেই দেখা যায়। লিবারেল পার্টির রঙও লাল। কিন্তু বৃহস্পতিবার ফেডারেল সরকারের বাজেট পেশ করার সময় তার পরনে ছিলো নীল রঙের স্যুট।
আগের দিন কেনা কানাডিয়ান ডিজাইনের কালো রঙের হাই হিল আর নীল স্যুট পরিহিত ক্রিস্টিয়া পার্লামেন্টে বাজেট পেশ করার আগ মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখান থেকে ‘বুক টান মাথা উঁচু’ এমন একটা দৃপ্ত ভাব নিয়ে হেঁটে হেঁটে যখন সংসদ কক্ষে প্রবেশ করেন- তখন সবার চোখ আটকে যায় তার নীল স্যুটে। ক্রিস্টিয়া হঠাৎ করে তার প্রিয় স্যুটটি বদলে ফেললেন কেন! এটি কী কোনো কিছুর ঈঙ্গিত দিচ্ছে?- এমন একটা প্রশ্ন অনেকের মনেই জেগে উঠে।
নীল রঙটা আসলে সংসদের প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির। তাহলে অর্থমন্ত্রী পছন্দের লাল রঙের স্যুট রেখে নীল স্যুট কেমন পরে এলেন বাজেট পেশ করতে। কেউ কেউ বললেন, ক্রিস্টিয়া কী দেশের ব্যবসায়ী সম্প্রদায়কে কোনো বার্তা দিতে চাচ্ছেন! এটা ঠিক লিবারেলের এবারের বাজেটটাকে বলা হচ্ছে কনজারভেটিভ বাজেট- লিবারেল সরকারের কনজারভেটিভ বাজেট। সরকারের আয় ব্যয়ের হিসাবের খাতাটায় বড় হয়ে থাকা ‘লাল’টাকে তিনি কমিয়ে আনার চেষ্টা করেছেন এবারের বাজেটে।
সবার কল্পনাকেই উড়িয়ে দিয়েছেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। তিনি জানিয়েছেন, এই নীল রঙটা আসলে ইউক্রেনের রঙ।’ নীল স্যুট আর হলুদ বোতাম’। ক্রিস্টিয়া হাত উঁচিয়ে হলুদ রঙের বোতামও দেখিয়ে দেন সবাইকে। রাশিয়ার সশস্ত্র হামলার মুখে মরণপণ লড়াইয়ে থাকা নিজের মাতৃভূমির প্রতি শ্রদ্ধা জানাতে তিনি ইউক্রেনিয়ান পোশাক পরে কানাডার জাতীয় বাজেট পেশ করেছেন।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা










