ক্রীড়াঙ্গনে ধর্ষণ : ক্রীড়া ক্যাম্পে নিরাপদ নয় মেয়েরা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১০ পিএম, ২৭ নভেম্বর ২০১৮ মঙ্গলবার
প্রতীকী ছবি
ভারোত্তোলনে আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত দেশের এক নারী ভারোত্তোলককে সম্প্রতি ধর্ষণের অভিযোগ উঠেছে।অভিযোগের তীর ভারোত্তোলন ফেডারেশনেরই একজনের দিকে।
যার ওপর এই নির্যাতন চালানো হয়েছে তিনি মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। ঘটনার পর তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলেও পরিবার থেকে জানা যায়।
এই ঘটনাকে কেন্দ্র করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে ভারোত্তোলন ফেডারেশন। আক্রান্ত নারীকে আর্থিক ও আইনী সহায়তার আশ্বাসও দেয়া হয়েছে।
ভারোত্তোলন ফেডারেশনের কর্তারা হাসপাতালে গিয়ে সেই খেলোয়াড়কে চিকিৎসার খরচ প্রদান এবং অভিযুক্তকে চাকুরি থেকে অব্যাহতি দেয়ার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম।
সংস্থাটির সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ জানান, এই ঘটনায় মামলা করার দায়িত্ব অভিযোগকারীর। আমরা আমাদের পক্ষ থেকে পদক্ষেপ নিয়েছি।
এই ঘটনার পর বাংলাদেশের নারী ক্রীড়াবিদরা উদ্বেগ প্রকাশ করেছেন। দক্ষিণ এশিয়ান গেমসে স্বর্ণজয়ী বাংলাদেশের অন্যতম সফল একজন সাঁতারু মাহফুজা শিলা বলেন, সুইমিং ফেডারেশনেও এর আগে এমন ঘটনা ঘটেছে। এসব ঘটনার বিচার তেমনভাবে হয় না। ঘটনা যখন আলোচনা হয় তখন বেশ কিছু শাস্তির কথা বলা হয়। কিন্তু শেষ পর্যন্ত এসব ঘটনা কেউ মনে রাখে না।
ভারোত্তোলন ফেডারেশনের ঘটনাটিকে বিশ্রী আখ্যা দিয়ে তিনি বলেন, এটা বাংলাদেশের নারী ক্রীড়াকে অনুৎসাহিত করবে। অভিভাবকরা নিশ্চিন্তে মেয়েদের খেলতে পাঠাতে পারবে না।
শিলা জানান, যখন কোনো প্রতিনিধি দল বিদেশে কোনো গেমসে কাজ করে তখন কোনো মেয়েকে যাতে একা পাঠানো না হয়। এটা যতটা না নিরাপত্তার জন্য তার চেয়ে বেশি অস্বস্তির।
নারী ভারোত্তোলক রোকেয়া সুলতানা সাথী বলেন, যেহেতু বিষয়টি তদন্ত হচ্ছে সেক্ষেত্রে যদি ঘটনাটি সত্য হয়, সেক্ষেত্রে অবশ্যই পদক্ষেপ নেয়া উচিৎ।
তিনি জানান, মেয়েদের যে নিরাপত্তার একটা ব্যাপার থাকে সেটা অনুভব করতে হবে ফেডারেশনের ভেতর থেকে।
দেশের প্রবীণ নারী ক্রীড়াবিদ ও সংগঠক পারভিন নাছিমা নাহার পুতুল বলেন, বাংলাদেশের মেয়েরা অনেক বাঁধা অতিক্রম করে এখানে আসে। এখানে এ ধরণের ঘটনা ঘটলে মেয়েরা আসবে না। এ ব্যাপারে সতর্ক হওয়া বিশেষভাবে জরুরী।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট











