ক্রোয়েশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৯ পিএম, ৩০ ডিসেম্বর ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
ইউরোপের দেশ ক্রোয়েশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে রিখটার স্কেলে ৬ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্প অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়ও অনুভূত হয়।
বার্তা সংস্থা এএফপি জানায়, শক্তিশালী এই ভূমিকম্পে ঘরের ছাদ ধসে পড়ে। রাস্তায় বিধ্বস্ত বাসাবাড়ির ধ্বংসস্তূপ পড়ে থাকতে দেখা যায়। রাত পর্যন্ত চলে উদ্ধারকাজ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী জাগরেব থেকে ৫০ কিলোমিটার দূরে ২০ হাজার বাসিন্দার শহর পেত্রিঞ্জা।
প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ মঙ্গলবার বিকেলে বলেন, এখন পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করা গেছে। এই সংখ্যা ‘আরও বেশি হতে পারে’।
ক্রোয়াট পুলিশের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে পেত্রিঞ্জায় ১২ বছরের এক বালিকা রয়েছে। পার্শ্ববর্তী গ্রামে কমপক্ষে আরও পাঁচজনের মৃত্যু হয়। এখন পর্যন্ত ২০ জন আহতের খবর পাওয়া গেছে।
ক্রোয়েশিয়ার মাউন্টেন সার্ভিস জানায়, প্রশিক্ষিত কুকুর কাজে লাগিয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। একই এলাকায় সোমবার রিখটার স্কেলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে পেত্রিঞ্জা শহরে বিল্ডিং ধসে পড়ে।
-জেডসি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস









