ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনে জোড়া টাস্ক ফোর্স মমতার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১১ এএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
বুলবুলের দাপটে ক্ষতিগ্রস্ত একটি মৎসজীবী পবিারের সঙ্গে পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুলবুলের দাপটে ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনে মুখ্যসচিবের নেতৃত্বে দু’টি টাস্ক ফোর্স গঠন করলেন পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি টাস্ক ফোর্স রাজ্যস্তরে কাজ করবে, দ্বিতীয়টি জেলাস্তরে।
সোমবার হেলিকপ্টারে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ মহকুমার বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। পরে কাকদ্বীপ স্পোর্টস কমপ্লেক্সের অডিটোরিয়ামে জেলা ও রাজ্য প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে তিনি বলেন, ‘‘হেলিকপ্টার থেকে যা পরিস্থিতি আমি দেখেছি, তা ভয়াবহ। বুলবুলের দাপটে রাজ্যে প্রায় ২ লক্ষ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ‘বাংলা আবাস যোজনা’ প্রকল্পের মাধ্যমে ওই বাড়িগুলি পুনর্নির্মাণ করতে হবে।’’
মুখ্যসচিব রাজীব সিংহকে অবিলম্বে এ ব্যাপারে বৈঠকের নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।
বিপর্যয়ের পরিস্থিতিতে বিক্ষোভ তৈরি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা হতে পারে, এই আশঙ্কা প্রকাশ করে বিষয়টি সম্পর্কে এডিজি (দক্ষিণবঙ্গ) সঞ্জয় সিংহকে সতর্ক থাকতে বলেন তিনি।
তার দাবি, সময় মতো বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার ফলেই প্রাণহানি বেশি হয়নি। কেন্দ্রও যে রাজ্যের ভূমিকার প্রশংসা করেছে, তা-ও জানান মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকের পরে জনপ্রতিনিধিদের সঙ্গেও পৃথক বৈঠক করেন তিনি।
রোববার সকাল থেকেই উদ্ধার ও পুনর্গঠনের কাজ শুরু হয়েছিল। সোমবার সন্ধ্যা নাগাদ দুই ২৪ পরগনার বহু রাস্তা থেকে ভেঙে পড়া গাছ তোলা যায়নি। বকখালি, সাগরদ্বীপ, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, গোসাবা, বাসন্তী, হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালির কিছু এলাকায় যান চলাচলও শুরু হয়নি। তাতে ত্রাণ বণ্টন ব্যাহত রয়েছে। গ্রামগুলি এখনও বিদ্যুৎবিচ্ছিন্ন।
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











