ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫২ পিএম, ৪ এপ্রিল ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি নির্ধারণের মাধ্যমে তাদের পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনায় আহত হয়ে যারা হাসপাতালে ভর্তি তাদের ১৫ হাজার টাকা করে সহায়তা দেয়ার কথা বলেছেন তিনি।
(ডিএসসিসি) ভবনের বুড়িগঙ্গা হলে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একে একে অর্ধশত ইউনিট ঘটনাস্থলে যায়। তাদের সঙ্গে পুলিশ, র্যাব, সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও সশস্ত্র বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় বেলা সাড়ে ১২টার দিকে ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পোড়ে আশপাশের আরও চার-পাঁচটি মার্কেটও। এমনকি পুলিশের একটি ব্যারাকেও আগুন লাগে।
ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্নিকাণ্ডের বিষয়টিতে সমন্বয় করছেন। তিনি নির্দেশ দিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ নির্ধাণের পর তাদের পুনর্বাসনের জন্য কাজ করতে। মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে, আহত হয়ে যারা হাসপাতালে ভর্তি রয়েছেন, তাদের ১৫ হাজার টাকা করে সহায়তা দেয়া হবে।’
অগ্নিকাণ্ডের সূত্রপাত প্রসঙ্গে ডা. এনামুর রহমান বলেন, ‘তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত সুনির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না, কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দুর্ঘটনার সূত্রপাত এখনো জানা সম্ভব হয়নি। তদন্ত কমিটির প্রতিবেদনের পরই মূল কারণ জানা যাবে।’
তিনি বলেন, ‘ঈদ উপলক্ষে যেসব মালামাল ব্যবসায়ীরা কিনেছেন, তার সব নষ্ট হয়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় অনেকের মালামাল নিরাপদ জায়গায় নেয়া গেছে।’
ব্যবসায়ীদের পুনর্বাসনের কথা উল্লেখ করে মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, আগুনে যেসব ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করবেন।’
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট











