ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের খাতা সম্পূর্ণ আলাদাভাবে দেখা হবে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৪ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার
চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে পুরাতন সিলেবাসে নতুন যারা পরীক্ষা দিয়েছে তাদের খাতা ভিন্নভাবে দেখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। পাশাপাশি যাদের ভুলের কারণে এমন ঘটনা ঘটেছে তাদের যথাযথ শান্তি নিশ্চিত করা হবে।
আজ রোববার একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্ন ও ফখরুল ইমামের সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। নবনিযুক্ত শিক্ষামন্ত্রীকে বিষয়টি নিয়ে খানিকটা ক্ষোভের মুখোমুখি হতে হয়েছে।
প্রথমে মুজিবুল হক মন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘যাদের ভুলে এই সমস্যা হয়েছে তাদের শান্তি কি হবে? আর শিক্ষার্থীদের ক্ষতি হয়েছে তা কী হবে?’
জবাবে ডা. দীপু মনি বলেন, ‘প্রশ্নটি যৌক্তিক। আমাদের প্রায় চার হাজার কেন্দ্রের মধ্যে কয়েকটি জেলায় কয়েকটি কেন্দ্রে সমস্যাটি হয়েছে। এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিতদের পাশাপাশি কিছু অনিয়মিত পরীক্ষার্থীও থাকে। যারা আগের বছর পরীক্ষা দিয়েছিল, তাদের পরীক্ষা পুরাতন সিলেবাস অনুযায়ী হয়ে থাকে। আর নিয়মিতদের নতুন সিলেবাস অনুযায়ী প্রশ্ন হয়ে থাকে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘কেন্দ্রে প্রশ্নপত্র যখন পাঠানো হয় তখন আলাদাভাবেই পাঠানো হয়। শুধু তাই নয়, নির্দেশনা থাকে যে নিয়মিত এবং অনিয়মিতরা ভিন্ন জায়গায় বসবেন যাতে সহজেই তাদের কাছে তাদের প্রশ্নটি যায়।’
মন্ত্রী বলেন, ‘প্রথম দিন কোনো কোনো কেন্দ্রে সচিবদের ভুলের কারণে কেন্দ্রে অথবা পরিদর্শকদের ভুলের কারণে ঘটনাটি ঘটেছে। যারা নিয়মিত পরীক্ষার্থী অনিয়মিতদের প্রশ্নে পরীক্ষা দিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে। তাদের খাতা ভিন্নভাবে দেখা হবে। তাছাড়া যাদের ভুলের কারণে কিংবা যাদের কারণে এমন হয়েছে এরইমধ্যে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্তের ফলাফল সাপেক্ষে ও প্রতিবেদন সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আর ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের খাতা সম্পূর্ণ আলাদাভাবে দেখার ব্যবস্থা নেওয়া হয়েছে। উক্ত ব্যবস্থা নেওয়ার পর আজ এখন পর্যন্ত নতুন কোনো অভিযোগ পাইনি।’ বিতরণের সমস্যা আর কোথাও হবে না বলে আশ্বাস দেন মন্ত্রী।
কিছুক্ষণ পরে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ফখরুল ইমাম বলেন, ‘আপনি খাতা আলাদাভাবে দেখার কথা বলছেন? কিন্তু পুরাতন সিলেবাসে পরীক্ষা দেওয়ায় তারা তো খাতায় নাও লিখতে পারেন, তাহলে তাদের আপনি কত নম্বর দেবেন? তাই নতুন করে পরীক্ষা নেওয়া যায় কি না?’
জবাবে মন্ত্রী বলেন, ‘নতুন করে যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে তাদের তো নতুন প্রশ্নে পরীক্ষা নিতে হবে। ইতিমধ্যে নিয়মিত শিক্ষার্থীদের যে প্রশ্নে পরীক্ষা দিয়েছেন সেটাতেও তো নেওয়া যাবে না। সুতরাং যদি এর চাইতে ভাল পরামর্শ থাকে তাহলে শিক্ষা মন্ত্রণালয়ে জানালে আমরা বিবেচনা করব।’
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- জামিন নিতে সিএমএম আদালতে পরীমণি
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস










