ক্ষমা চাইলেন স্বস্তিকা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩২ এএম, ৭ ডিসেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
জনপ্রিয় ভারতীয় বাংলা সিরিয়াল 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'র অভিনেত্রী স্বস্তিকা দত্ত সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক লাইভ সেশনে এসে দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন। ধারাবাহিকের একটি দৃশ্যে ব্ল্যাকবোর্ডে গুরুত্বপূর্ণ শব্দ 'Knowledge'-এর বানান ভুল লেখা নিয়ে সমালোচনার ঝড় উঠলে এই পদক্ষেপ নেন তিনি।
ভাইরাল হওয়া ক্লিপটিতে দেখা যায়, শিক্ষামূলক প্রেক্ষাপটের এই ধারাবাহিকে 'Knowledge' বানান লিখতে গিয়ে ভুল করে 'd' অক্ষরটি বাদ দেওয়া হয়েছে, ফলে বানানটি হয়েছে 'Knowlege'। শিক্ষিকার চরিত্রে থাকা স্বস্তিকার হাতেই এই ভুল হয়েছে, যা নিয়ে দর্শকরা শুরু থেকেই তীব্র ট্রোলিং শুরু করেন। অনেকে শিল্পীদের শিক্ষার মান নিয়েও প্রশ্ন তোলেন।
পরিস্থিতি সামাল দিতে অবশেষে অভিনেত্রী স্বস্তিকা দত্ত লাইভে এসে ভুল স্বীকার করেন। তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ আমার দোষ, সেই ভুল স্বীকার আমরা করে নিচ্ছি। ২১ মিনিটের পর্বের জন্য যে পরিমাণ কাজের ব্যস্ততা থাকে, তাতে এমন ছোট ভুল হয়ে যায়। তবে ভুলটা ভুলই, এর কোনো ক্ষমা হয় না।’
স্বস্তিকা জানান, তাড়াহুড়োর মধ্যে ব্ল্যাকবোর্ডে লিখতে গিয়ে তিনি ভুলটি করেছেন। তিনি হাত জোড় করে এবং কান ধরে ক্ষমা চেয়ে বলেন, ‘সকলে আমাদেরকে যতটা অশিক্ষিত ভাবছেন, আমরা ততটাও অশিক্ষিত নই।’ শিক্ষিকা বিদ্যা ব্যানার্জির উদাহরণ টেনে তিনি বলেন, ভুল করলে শাস্তি নিতে হয়, তাই তিনি ক্ষমা চাইছেন।
টিম অক্লান্ত পরিশ্রম করছে। এই ছোট ভুলের জন্য ট্রোলিং না করার জন্য তিনি দর্শকদের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, মাত্র কয়েক দিনের মধ্যেই ধারাবাহিকটি টিআরপি চার্টে চ্যানেল টপার হয়েছে, যা দর্শকদের ভালোবাসার ফল।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










