ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ দেওয়া জরুরী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২০ পিএম, ৩০ অক্টোবর ২০১৯ বুধবার
বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম) ব্যাংকের নারী উদ্যোক্তাদের আর্থিক শিক্ষা এবং ব্যবস্থাপনা সক্ষমতা বিষয়ক সেমিনারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ দিতে সমন্বিত উদ্যোগ জরুরি। বাংলাদেশ ব্যাংক, সরকার এবং উন্নয়ন সহযোগি সংস্থার মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। নারী উদ্যোক্তাদের জন্য একটি ফান্ড গঠন করে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে অর্থায়ন করা যেতে পারে।
আজ বুধবার রাজধানীর মিরপুরে বিআইবিএম অডিটোরিয়ামে ‘ফাইন্যান্সিয়াল লিটারেসি অ্যান্ড ম্যানেজারিয়াল ক্যাপাসিটি অব উইমেন ইন্টরিপ্রিনিউরস ইন স্মল ফার্মস অ্যান্ড একসেস টু ফরমাল সোর্সেস অব ফাইন্যান্স’ শীর্ষক সেমিনারে গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এবং বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন বিআইবিএম পরিচালক ড. প্রশান্ত কুমার ব্যানার্জ্জী। সভাপতিত্ব করেন বিআইবিএম পরিচালক ড. মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. বরকত-এ-খোদা, সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এস এ চৌধূরী, বিআইবিএমের সুপারনিউমারারি অধ্যাপক হেলাল আহমদ চৌধুরী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের স্টার্ট আপ প্রকল্পের বিনিয়োগ উপদেষ্টা টিনা এফ. জাবীন প্রমূখ বক্তব্য রাখেন।
সেমিনারে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএমের সহকারী অধ্যাপক ড. মো. মোশাররেফ হোসেন।
সেমিনারের এস এম মনিরুজ্জামান বলেন, দারিদ্র্য বিমোচন, উচ্চ প্রবৃদ্ধি অর্জন এবং উন্নয়নে নারী উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব দিক বিবেচনায় এসএমই খাতে নারী উদ্যাক্তাদের সম্ভাবনা অনেক বেশি। এরপরও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বিভিন্ন বাঁধার কারণে নারী উদ্যাক্তার সংখ্যা তুলনামূলক কম।
অধ্যাপক ড. বরকত-এ-খোদা তার বক্তব্যে আর্থিক শিক্ষার আগে নারীদের শিক্ষিত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী









