ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ৮:১৮:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

কড়াইল বস্তির লেকে মিলল মা-ছেলের লাশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৫ পিএম, ২৩ মার্চ ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর কড়াইল বস্তির বউ বাজার সংলগ্ন লেক থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন হাসি বেগম ও তার ছেলে নীরব। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনায়।

মঙ্গলবার সকাল ১০টার দিকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড মনে করছে পুলিশ।

এই বিষয়ে বনানী থানার ওসি নুরে আজম মিয়া বলেন, হাসি ও তার ছেলে নীরবের মরদেহ দেখে স্থানীয়রা আমাদের জানায়। পরে বনানী থানার একটি টিম গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে ঘটনাটি কী মনে হচ্ছে প্রশ্ন করা হলে বনানীর থানার ওসি বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করেছি হাসি ও নীরবকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহ হাসির স্বামী রুবেলের দিকে। আমরা ধারণা করছি, পারিবারিক কলহের জের ধরে সে তার স্ত্রী ও সন্তানকে হত্যা করে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। রুবেল পেশায় একজন রাজমিস্ত্রি। তিনি পলাতক রয়েছেন।

ওসি আরও বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া ইতোমধ্যে মরদেহের সুরতহাল শেষ করেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।

-জেডসি