ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ৬:২৯:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

খাগড়াছড়ি সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৯ জন পুশইন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৮ পিএম, ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার

খাগড়াছড়ি সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৯ জন পুশইন

খাগড়াছড়ি সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৯ জন পুশইন

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে আবারও পুশইনের ঘটনা ঘটেছে। এ সময় নারী ও শিশুসহ মোট ৯ জনকে পুশইন করা হয়।

আজ বৃহস্পতিবার ভোররাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জোরপূর্বক নারী ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশইন করে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম জানান, পুশইন করা ৯ জনের মধ্যে নারী ও শিশু রয়েছে। পুশইনের শিকার মানুষগুলো বর্তমানে বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। তারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তত্ত্বাবধানে রয়েছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে এখন পর্যন্ত মোট ১৫৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।