খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১২ পিএম, ৫ এপ্রিল ২০২৫ শনিবার
সংগৃহীত ছবি
পাহাড়ের বৃহৎ উৎসব বৈসাবিকে উদযাপনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। এ উপলক্ষে শুরু হয়েছে মেলা; যা চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। মূলত চাকমাদের ‘বিঝু’ মারমাদের ‘সাংগ্রাই’ এবং ত্রিপুরাদের ‘বৈসু’ অনুষ্ঠানের নামের প্রথম অক্ষর নিয়ে সম্মিলিত উৎসবের নাম হলো ‘বৈসাবি’।
এ বিষয়ে খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. সুধীন কুমার চাকমা বলেন, বাংলা বছরের শেষ দুই দিন ও নববর্ষের প্রথম দিন চাকমারা চাকমা ক্যালেন্ডার ইয়ার ‘বিজু’ পালন করে থাকে। অন্যদিকে, সম্পূর্ণ ভিন্ন কৃষ্টি ও সংস্কৃতি নিয়ে মারমারা তাদের নববর্ষ ‘সাংগ্রাই’ ও ত্রিপুরা জনগোষ্ঠী ‘বৈসু’ পালন করে থাকে।
বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সভাপতি থোয়াই মারমা বলেন, ‘পাহাড়ের সবচেয়ে বড় উৎসব বৈসাবি। খাগড়াছড়ির বৈসাবি উদযাপন কমিটির উদ্যোগে জেলা শহরে চলছে ১৫ দিনব্যাপী ‘বৈসাবি’ মেলা। গত ২৮ মার্চ থেকে শুরু হয়েছে এ মেলা, চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত।
বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ আহবায়ক খনি রঞ্জন ত্রিপুরা বলেন, বৈসাবি পাহাড়ি জনগণসহ অন্যান্যদের এক হতে, সমাজ ও দেশের কল্যাণে কাজ করার মন্ত্র দেয়।
খাগড়াছড়ি বৈসাবি মেলা উৎযাপন কমিটির যুগ্ম সদস্য সচিব কিরন চাকমা বলেন, মূলত পাহাড়িদের সংস্কৃতিকে ধরে রাখা, বিকশিত করা ও নতুন প্রজন্মকে শিক্ষা দেওয়া এবং মানুষকে আনন্দ দেওয়ার জন্য এ মেলা আয়োজন।
তিনি বলেন, মেলায় পাহাড়িদের ঐতিহ্যবাহী পোশাক, নারীদের হাতের তৈরি অলংকার, ব্যবহার্য বিভিন্ন জিনিস, বিভিন্ন প্রকারের ঐতিহ্যবাহী খাবারের স্টল রয়েছে। এ ছাড়া মেলায় প্রতিদিন রয়েছে পাহাড়ি নাচ-গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। বৈসাবি মেলায় সম্পৃক্ত সবাই খুশি।
বৈসাবি মেলা নিয়ে পুলিশ সুপার জুয়েল আরেফিন গণমাধ্যমকে বলেন, এ মেলাকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ সব স্থানে তিন স্তরে পুলিশ মোতায়েন থাকবে। এ সময় পাহাড়ের সবাইকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী









