খাদ্য ঘাটতি পূরণ করেছি, এখন লক্ষ্য পুষ্টি: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩২ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা নির্বাচনি ইশতেহারে উল্লেখ করেছিলাম, সুষম পুষ্টিমান সম্পন্ন খাদ্য নিশ্চিত করা। আমরা খাদ্য ঘাটতি পূরণ করেছি। এখন লক্ষ্য পুষ্টির চাহিদা পূরণ করা।
বৃহস্পতিবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মৎস্য সম্পদ অনেক বৈচিত্র্যপূর্ণ। দেশে বিভিন্ন ধরনের মাছ রয়েছে এবং সেগুলো অনেক পুষ্টিকর। আমাদের জনসংখ্যার প্রায় ১১ শতাংশ মানুষের জীবন-জীবিকা এই মাছকে ঘিরে। এছাড়াও জিডিপির প্রায় ৩ দশমিক ৬১ শতাংশ অংশ এই মৎস্য সম্পদ থেকে আসে। আমিষের চাহিদার মধ্যে মাছের থেকে প্রায় ৬০ ভাগ পাই।
তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি দেশে যে মুক্ত জলাশয় বা পুকুর খালবিল যা আছে, সেগুলোকে আবার আমরা পূর্বাবস্থায় ফিরিয়ে আনবো। নদীগুলো ড্রেজিং কাজ করা হচ্ছে যাতে পানির প্রবাহ বাড়ে, পানির ধারণ ক্ষমতা যাতে বাড়ে, সেদিকেও আমরাও কাজ শুরু করেছি।
শেখ হাসিনা বলেন, স্বাদু (মিষ্টি) পানির মাছ উৎপাদনে বিশ্বে এখন তৃতীয় স্থান। এটা জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থা এই ঘোষণা দিয়েছে। আমরা মাছ বিদেশে রপ্তানি করি। রপ্তানির ক্ষেত্রে এর মানটা বজায় রাখা একান্তভাবে দরকার। আমাদের তেমন কোন ভাল ল্যাবরেটরি ছিল না। এরইমধ্যে আমরা কয়েকটি ল্যাবরেটরি তৈরি করেছি সেখানে যে মাছগুলো রপ্তানি করবো, সেগুলো যেন মান সম্মত হয়।
সমুদ্র সম্পদকে অর্থনীতিতে কাজে লাগাতে হবে জানিয়ে মৎস্যজীবীদের প্রশিক্ষণ, নৌযান নিবন্ধন কার্যক্রমও গ্রহণসহ বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।
আসছে কোরবানি ঈদে যত্রতত্র কোরবানি বর্জ্য না ফেলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রত্যেকটি এলাকায় যেন কোরবানির জন্য সুনির্দিষ্ট জায়গা থাকে। কোরবানির চামড়াগুলো যেন ভালভাবে বৈজ্ঞানিক উপায়ে প্রসেসিং করা হয়। একটা পশু যখন কোরবানি দেওয়া হয় তখন তার কিন্তু কোনোকিছু ফেলা যায় না। সবকিছু যেন সংরক্ষণ করে, যথাযথভাবে কাজে লাগাতে পারি সেদিকে দৃষ্টি দিতে হবে।
তিনি বলেন, কোরবানির সময় গ্রোসারি তৈরি করে সেখানে যার যার পশু নিয়ে যাবে, কোরবানি করবে, মাংস নিয়ে যাবে এবং বাকি জিনিসগুলো সংরক্ষিত থাকবে। সেই ধরনের আধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্যবস্থা আমাদের নেওয়া প্রয়োজন। অবশ্য মাছের কথায় মাংস চলে আসল। কিন্তু আমি ভাবলাম, একটু যখন সুযোগ পেলাম, যেহেতু সামনে কোরবানির ঈদ, তাই এটা বলেই যাই। যাতে মন্ত্রণালয় তার যথাযথ ব্যবস্থা নেয়।
এ বছর মৎস্য খাতে অবদানের জন্য আটটি স্বর্ণ ও নয়টি রৌপ্য পদক বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির হাতে তুলে দেন প্রধানমন্ত্রী।
সপ্তাহটি উদযাপন উপলক্ষ্যে কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ (কেআইবি) প্রাঙ্গণে সপ্তাহব্যাপী ‘মৎস্য মেলা’ অনুষ্ঠানের পাশাপাশি প্রতিটি জেলায় তিন দিনব্যাপী মৎস্য মেলা অনুষ্ঠিত হবে।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খানের সভাপতিত্বে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব রাইসুল আলম মন্ডল, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আবু সাইদ মোঃ রাশেদুল হক।
‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক স্লোগান নিয়ে প্রতিবারের ন্যায় এবারও দিবসটি পালিত হবে।
-জেডসি
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, ১১ নারী সদস্য গ্রেপ্তার
- ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার
- ত্বকের যত্নে অ্যালোভেরা ফেসপ্যাক
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- কবি আহসান হাবীব: মৃত্যুদিবসে নৈবেদ্য
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- মসজিদে তোলা বোরকা পরা ছবি পোস্ট করে মুছে ফেললেন উর্বশী!
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন











