ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ২৩:৩২:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায় টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

খাবার খাওয়ানোর সময় মায়ের কোলে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৮ পিএম, ২৬ অক্টোবর ২০২১ মঙ্গলবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চাঁদপুরে শিশুকে খাবার খাওয়াতে গিয়ে শ্বাসনালী বন্ধ হয়ে মায়ের কোলেই এক শিশুর মৃত্যু। তিন বছর বয়সী ছেলে শিশুটির নাম জুবায়ের।

আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ভিঙ্গুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু জুবায়ের ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

জুবায়েরের নানা আবিদ মিয়া জানান, দুপুরে জুবায়েরকে তার মা কোলে শুইয়ে চামচে তরল খাবার খাওয়াচ্ছিলেন। এ সময় হঠাৎ শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরে দ্রুত তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চাঁদপুর হাসপাতালটির মেডিকেল অফিসার ডা. নুর হুসাইন বান্না বলেন, ‘ খাওয়ার সময় খাবার শিশুটির খাদ্যনালীতে না গিয়ে শ্বাসনালীতে ঢুকে পড়ে। ফলে শ্বাসনালী বন্ধ হয়ে শিশুটি এক দেড় মিনিটের মধ্যেই মারা যায়।

চিকিৎসক আরও বলেন, ‘শোয়া অবস্থায় কোনো কিছুই খাওয়ানো ঠিক নয়। কারণ প্রতিটি মানুষের শ্বাসনালী ও খাদ্যনালী পাশাপাশি অবস্থায় থাকে। আর শোয়াবস্থায় কিছু খেতে গেলে তা শ্বাসসনালীতে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে।’