খালি পেটে আদা পানি খাওয়ার উপকারিতা
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪২ পিএম, ৮ জুলাই ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
আদা নামক ভেষজে আছে অনেক পুষ্টি। এতে আছে পর্যাপ্ত ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট। নিয়মিত আদা খেলে অনেক রোগ থেকে দূরে থাকা সহজ হয়। আপনি যদি সকালে খালি পেটে আদা পানি খেতে পারেন তাহলে অনেক রোগ থেকে দূরে থাকাই সহজ হবে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। উপকার পেতে চাইলে আপনিও এই অভ্যাস করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক খালি পেটে আদা পানি খাওয়ার উপকারিতা-
বমি বমি ভাব দূর হবে
বমি কিংবা বমি বমি ভাব দূর করতে আদা বেশ কার্যকরী। এতে থাকা কিছু প্রাকৃতিক উপাদান দ্রুত এই সমস্যা দূর করবে। তাই যাদের বমি বমি ভাব বা বমির সমস্যা রয়েছে, তারা প্রতিদিন সকালে খালি পেটে আদা পানি খাওয়ার অভ্যাস করুন। এতে দ্রুত উপকার পাবেন।
প্রদাহ দূর করে
আমাদের শরীরের ভেতরে প্রতিনিয়ত বিপাকক্রিয়া চলে। বিপাকের পরে শরীরে কিছু ক্ষতিকর পদার্থ তৈরি হয়। সেসব পদার্থ প্রদাহ তৈরি করতে পারে। যে কারণে ক্রনিক রোগে আক্রান্ত হওয়ার ভয় থাকে। প্রদাহজনিত সমস্যাকে কমিয়ে আনতে সাহায্য করে আদা পানি। নিয়মিত এই পানীয় পান করলে প্রদাহ কমে আসবে।
কোলেস্টেরল দূর করে
কোলেস্টেরল হলো রক্তে থাকা মোম জাতীয় পদার্থের নাম। এই উপাদান বেশি হলেই তা রক্তনালীর ভেতরে জমে যায়। যে কারণে রক্তের প্রবাহ স্বাভাবিকভাবে হতে পারে না। ফলে হার্টের অসুখ, পেরিফেরাল আর্টারি ডিজিজ, স্ট্রোকসহ আরও অনেক সমস্যা দেখা দিতে পারে। তাইকোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা জরুরি। একাজে আপনাকে সাহায্য করতে পারে আদা পানি। নিয়মিত আদা পানি খেলে দ্রুত কোলেস্টেরলের মাত্রা কমে আসে।
গ্যাস ও অ্যাসিডিটি কমায়
আমাদের বেশিরভাগেরই গ্যাস, অ্যাসিডিটির সমস্যা লেগে থাকে। এক্ষেত্রে অনেকেই গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে থাকেন। তবে এ ধরনের ওষুধ নিয়মিত খেলে তার মারাত্মক প্রভাব পড়তে পারে লিভার, কিডনির মতো অঙ্গে। তাই গ্যাস্ট্রিকের ওষুধ বাদ দিয়ে প্রাকৃতিকভাবে সমাধান করতে হবে। সেজন্য বেছে নিতে পারেন আদা পানি। প্রতিদিন সকালে খালি পেটে আদা পানি খেলে এ ধরনের সমস্যা দ্রুত কমে আসবে।
যেভাবে তৈরি করবেন
আদা পানি খুব সহজেই তৈরি করা যায়। এক টুকরা আদা ভালো করে ধুয়ে নিন। এরপর এক গ্লাস পানিতে পুরো রাত রেখে দিন। সকালে উঠে পানি ছেঁকে নিলেই আদা পানি তৈরি। এরপর খালি পেটে সেই পানিটুকু খেয়ে নিন। এতে সুস্থ থাকা সহজ হবে।
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








