ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৬:২৬:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

খালেদা জিয়াকে উপহার পাঠালো চীনা দূতাবাস

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১০ পিএম, ২৪ জুন ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উপহার সামগ্রী পাঠিয়েছে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস। কুরিয়ারের মাধ্যমে এ উপহার পাঠানো হয়েছে।

শুক্রবার বিকেলে দূতাবাসের পক্ষ থেকে এসএফ ইন্টারন্যাশনাল কুরিয়ারের একটি গাড়িযোগে বেগম জিয়ার গুলশান কার্যালয়ে কয়েকটি প্যাকেটে ফল ও উপহার পৌঁছে দেওয়া হয়। তবে কী উপলক্ষে তা দেওয়া হয়েছে তা জানা যায়নি।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার জানান, চীনা দূতাবাস প্যাকেট পাঠিয়েছে। শুক্রবারে আমরা কেউ কার্যালয়ে ছিলাম না। জেনেছি, স্ন্যাকস, বিস্কুট জাতীয় কিছু হবে। প্যাকেটের ওপরে ম্যাডামের নাম লেখা।

এর আগে ২০২০ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়ে উপহার সামগ্রী পাঠিয়েছিল ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস। ওই সময়ে উপহার সামগ্রী দেওয়ার পাশাপাশি দূতাবাস কর্মকর্তারা খালেদা জিয়ার আরোগ্য কামনা করেন। উপহার সামগ্রী গ্রহণ করার পর তা খালেদা জিয়ার গুলশান বাসভবন ফিরোজায় পাঠিয়ে দেওয়া হয়।