ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১৯:১১:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৮ পিএম, ২২ আগস্ট ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে বিকেলে হাসপাতালে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। সোমবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল নেওয়ার কথা রয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য খায়রুল কবির খান সোমবার  বলেন, ম্যাডামের মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. জাহিদ হোসেন জানিয়েছেন বোর্ডের পরামর্শক্রমে নিয়মিত চেক-আপের জন্য খালেদা জিয়াকে আজকে হাসপাতালে নেওয়া হবে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যান খালেদা জিয়া। পরে ২০২০ সালের ২৫ মার্চ দেশে করোনার প্রার্দুভাব দেখা দিলে সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্তি পান তিনি। এরপর থেকে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় রয়েছেন। এরমধ্যে ৫ বার ৬ মাস করে তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়। আর ২০২১ সালের এপ্রিল মাসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫৪ দিন হাসপাতালে ছিলেন। এরপর একই বছরে শারীরিক অসুস্থা নিয়ে ৮১ দিন হাসপাতালে ছিলেন। সর্বশেষ চলতি বছরের ২৪ জনু ১৩ দিন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেন খালেদা জিয়া।