ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১৬:৫৯:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

খালেদা জিয়ার উপদেষ্টা ড. তাজমেরী কারাগারে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৫ এএম, ১৪ জানুয়ারি ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. তাজমেরী এস ইসলামকে নাশকতার একটি মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ আদেশ দেন।

এর আগে এদিন সকালে তাকে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। পরে সিএমএম আদালতে পাঠানো হয়। আদালত জামিন না মঞ্জুর করে তাজমেরীকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠান।

উত্তরা পশ্চিম থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মাহমুদ হাসান সংবাদমাধ্যমকে বলেন, ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর মারপিটসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় করা মামলায় তাজমেরী এস ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

একই মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।