খালেদা জিয়ার জন্মদিনের অনুষ্ঠান ১৬ আগস্ট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২২ পিএম, ১৪ আগস্ট ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উদযাপন করা হতো ১৫ আগস্ট। এবার খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকীতে ১৫ তারিখের পরিবর্তে ১৬ আগস্ট দেশব্যাপী দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি।
রোববার (১৪ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
তিনি বলেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সুস্থতা কামনা করে ১৬ আগস্ট দেশব্যাপী দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
বিএনপির মিডিয়া উইং সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়াও তার জন্মদিন উপলক্ষে ঘটা করে কিছু করতে রাজি নন। তিনি নিজেই ২০১৬ সাল থেকে তার জন্মদিনে কেক কেটে যে আনন্দ উৎসব করা হতো, সেটা বন্ধ করে দিয়েছেন। জন্মদিনে কেক কাটার পরিবর্তে মিলাদ মাহফিলের ব্যাপারে বেগম খালেদা জিয়ার নির্দেশনা রয়েছে। ২০১৮ সাল পর্যন্ত ১৫ আগস্ট কেক কাটার বদলে মিলাদ, দোয়া মাহফিল ও জিয়াউর রহমানের মাজার জিয়ারত করা হতো। কিন্তু গত ২০১৯ সালে খালেদা জিয়ার ৭৫তম জন্মদিন জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও মিলাদ মাহফিলের আয়োজনের দিন ১৫ আগস্টের পরিবর্তে ১৬ আগস্ট নির্ধারণ করা হয়।
বিএনপি বিএনপির মিডিয়া উইংয়ের একজন সদস্য জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন নিয়ে কম বিতর্ক হয়নি। সেই বির্তক থেকে বেরিয়ে আসতে ১৫ তারিখের বদলে ১৬ আগস্ট জন্মদিনের কর্মসূচি পালন শুরু করার সিদ্ধান্ত নেয় বিএনপি।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া


