খালেদা জিয়ার জামিন নিয়ে দুপুরে ফের শুনানি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:৩৯ পিএম, ১৬ মে ২০১৮ বুধবার
পুরোনো ছবি
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের আপিলের ওপর আজ মঙ্গলবার ফের শুনানি হবে।
সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেৃত্বত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ রায় প্রদানের জন্য এজলাসে উঠলে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আবারও শুনানি করতে চান। এ জন্য তিনি একদিনের সময় আবেদন করেন।
কিন্তু আদালত তার একদিনের আবেদন নাকোচ করে দিয়ে আজ বেলা সাড়ে ১১টায় আবারও শুনানির সময় ধার্য করেন।
এদিকে রায় ঘিরে উচ্চ আদালতের দিকে নজর দেশবাসীর। এ রায়ের ওপরই অনেকটা নির্ভর করছে বিএনপি চেয়ারপারসনের কারামুক্তি। এর আগে ৯ মে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষ ও দুদকের আপিলের ওপর মঙ্গলবার রায়ের দিন ধার্য করেন।
খালেদা জিয়ার আইনজীবী ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘হাইকোর্ট জামিন দিয়েছে, আর আপিল বিভাগ তা বাতিল করেছে এমন কোন নজির নেই। আপিল শুনানিকালে আমরা এই চ্যালেঞ্জ ছুড়েছিলাম। সে কারণে আদালত এ রকম একটি নজির দেখাতে বলেছিলেন, যেখানে হাইকোর্ট জামিন দিয়েছে আর আপিল বিভাগ তাতে হস্তক্ষেপ করেছে। কিন্তু সেই নজির দুদক ও রাষ্ট্রপক্ষ দেখাতে পারেনি। তাই আশা করছি বিএনপি চেয়ারপারসন জামিন পাবেন। আদালত তাকে জামিন না দিয়ে নতুন কোন নজির স্থাপন করবেন না।’
অন্যদিকে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘আমরা প্রত্যাশা করছি আদালত আমাদের আপিল মঞ্জুর করে খালেদা জিয়ার জামিন বাতিল করবেন।’
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজা দেওয়ার পর গত ৮ ফেব্রুয়ারি থেকে নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারেই আছেন বিএনপি চেয়ারপারসন। গত ১২ মার্চ হাইকোর্ট এ মামলায় খালেদা জিয়ার জামিন মঞ্জুর করলে দুদক ও রাষ্ট্রপক্ষ ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যায়। গত ১৯ মার্চ খালেদার জামিন স্থগিত দুদক ও রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দিয়ে আপিল বিভাগ ৮ মে আপিলের শুনানি ধার্য করেন।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান





