ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৯:৫৭:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ছে

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৪ পিএম, ১২ মার্চ ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর জন্য মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। আগের দুটি শর্তেই তাকে মুক্তি দেওয়ার জন্য মতামত দিয়েছে মন্ত্রণালয়। 

রোববার (১২ মার্চ) সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা তাকে আগের মতো, আগের যে দুটো শর্ত ছিল সেই শর্তসাপেক্ষে আবারো সেই মুক্তির মেয়াদ ৬ মাসের জন্য শর্তযুক্তভাবে বৃদ্ধি করেছি।

সেই শর্তগুলো আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, তিনি ঢাকায় নিজ বাসায় থেকে তার চিকিৎসা গ্রহণ করবেন। নিজ বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন তার মানে এই নয় যে তিনি হাসপাতালে যেতে পারবেন না, তা নয়। তিনি হাসপাতালেও যেতে পারবেন। আর এই সময় তিনি দেশের বাইরে যেতে পারবেন না।

তিনি বলেন, এই দুই শর্ত সাপেক্ষে তার যে দণ্ডাদেশ স্থগিতাদেশ ছিল, সেটা আরো ছয় মাসের জন্য স্থগিত করে তাকে মুক্তির সময় বৃদ্ধি করা হয়েছে।


আমরা কী স্থগিত বলবো নাকি আইন মন্ত্রণালয় মতামত দিয়েছে বলবো- সাংবাদিকরা এমন প্রশ্নে মন্ত্রী বলেন, আমরা মতামত দিয়েছি এবং কথা হচ্ছে যে এই মতামতের ভিত্তিতেই গত কয়েকবার এটাকে কার্যকর করা হয়েছে। আমি আশা করি এই মতামতের ভিত্তিতেই এবারও তা কার্যকর করা হবে।