ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ২০:০৪:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

খালেদা জিয়ার সাক্ষ্যগ্রহণ চলছে

আপডেট: ০৫:৫২ এএম, ৩ আগস্ট ২০১৫ সোমবার

1438580514 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার উপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বাদীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খালেদা জিয়ার আইনজীবীরা মামলার বাদী হারুন অর রশিদকে জিজ্ঞাসাবাদ করছেন।
দুর্নীতির এ দুই মামলার বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে।
 
সোমবার সকাল সাড়ে ৯টায় তিনি তার গুলশানের বাসা থেকে রাজধানীর বকশিবাজারে প্যারেড মাঠে বিশেষ জজ আদালতের উদ্দেশে রওনা দেন।
 
সোমবার দুই মামলারই বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশিদকে আসামি পক্ষের অসমাপ্ত জেরা ও পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল।
 
বকশিবাজারে আলিয়া মাদ্রাসা সংলগ্ন কারা অধিদপ্তর প্যারেড মাঠে বিশেষ এজলাসে সোয়া পাঁচ কোটি টাকা দুর্নীতির দুই মামলার শুনানি চলছে।
 
খালেদার প্রেস সচিব মারুফ কামাল খান জানান, বিএনপি নেত্রী সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে আদালতের উদ্দেশে রওনা হন। সকাল সাড়ে ১০টার দিকে তিনি সেখানে পৌঁছান।  
 
এর আগে গত ২৩ জুলাই খালেদার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন জিয়া দাতব্য ট্রাস্ট মামলার বাদী দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশিদকে দ্বিতীয় দিনের মত জেরা করেন। 
০৩.০৮.২০১৫

এই বিভাগের জনপ্রিয়