খালেদা জিয়ার ৭ বছর কারাদণ্ড চায় রাষ্ট্রপক্ষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত : ০৮:৪০ পিএম, ৩০ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্ক উপস্থাপনের প্রথম দিনেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড দাবি করেছে রাষ্ট্রপক্ষ। এ মামলায় অপর চার আসামিরও একই সাজা চাওয়া হয়েছে।
আজ মঙ্গলবার পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালত-৫ যুক্তিতর্ক উপস্থাপনকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এ দাবি জানান।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজধানী ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত-৫-এ যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। এর আগে বেলা ১১টা ৫৫ মিনিটে আদালতে হাজির হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মোশাররফ হোসেন কাজল বলেন, ‘খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত নামসর্বস্ব জিয়া চ্যারিটেবল ট্রাস্ট গঠন করেন। প্রধানমন্ত্রীর পদে থেকেও তিনি ব্যবস্থাপনা ট্রাস্টি হিসেবে থেকেছেন এবং পদ গোপন করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় হিসেবে ব্যবহৃত সেনানিবাসের মইনুল রোডের বাসাটি ট্রাস্টির ঠিকানা হিসেবে ব্যবহার করেছেন। ট্রাস্টির অনুকূলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সোনালী ব্যাংকের শাখায় অ্যাকাউন্ট করেছেন তার নামে। সেখানেও তিনি পদ গোপন করেছেন।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী হলেন পাবলিক সার্ভেন্ট। তিনি পদ গোপন করে ব্যক্তিগত নামে ট্রাস্টি কার্যক্রম চালিয়েছেন। ট্রাস্টি আইনের লঙ্ঘন করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে প্রভাব খাটিয়ে ট্রাস্টের নামে টাকা সংগ্রহ করেছেন, যার কোনো উৎস নেই। অ্যাকাউন্ট পরিচালনা করেছেন একক স্বাক্ষরে। টাকা সংগ্রহ করেছেন এবং খরচ করেছেন যার কোনো উৎস নেই।
তিনি আরও বলেন, ‘এই সব অপরাধের কারণে আসামির সর্বোচ্চ শাস্তি আইন অনুযায়ী সাত বছর কারাদণ্ড। আদালতের কাছে আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’
উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনকে আসামি করা হয়। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করে দুদক। ২০১৪ সালের ১৯ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-৩ মামলার অভিযোগ গঠন করেন।
মামলার অন্য আসামিরা হলেন- খালেদার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব এবং বিআইডব্লিউটিএ’র সাবেক নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক জিয়াউল ইসলাম মুন্না, ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী











