ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৪:২৮:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

খালেদার আপিল শুনানি ৮ জুলাই

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:৪৬ পিএম, ৩ জুলাই ২০১৮ মঙ্গলবার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল শুনানির দিন পিছিয়ে আগামী ৮ জুলাই দিন ধার্য করেছে হাইকোর্ট। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা বাতিল চেয়ে এ আপলি করা হয়।



খালেদা জিয়ার আাইনজীবীদের সময় আবেদন নিষ্পত্তি করে আজ মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করে।



আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। খালেদা জিয়ার পক্ষে আইনজীবী এ জে মোহাম্মদ আলী, খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ছিলেন।



এর আগে গত ১ জুলাই উভয়পক্ষের করা আবেদন শুনানির জন্য ৩ জুলাই দিন ধার্য করেছিল হাইকোর্ট।