ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ০:৪৮:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

খালেদার আপিলের সময় আবেদনের আদেশ কাল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ৩০ জুলাই ২০১৮ সোমবার

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ড প্রাপ্ত খালেদা জিয়ার করা আপিলের শুনানির মেয়াদ বাড়াতে আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার আদেশ দেবেন আপিল বিভাগ। 

আজ সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট জয়নুল আবেদীন শুনানি করেন। দুদকের  পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। 


গত ১৬ মে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত  খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। একই সঙ্গে খালেদা জিয়া তার সাজার বিরুদ্ধে হাইকোর্টে যে আপিল দায়ের করেছিলেন তা ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়। 


 গত ২৭ জুন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডপ্রাপ্ত  খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে আপিল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে আপিল বিভাগের আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করা হয়।


গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আদালত খালেদা জিয়াকে ৫ বছরের সাজাসহ অর্থদণ্ড দেন। রায় ঘোষণার দিন থেকে তাকে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।