ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ২৩:৪২:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

খালেদার ১১ মামলায় হাজিরার দিন ৭ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:৩৬ পিএম, ৯ সেপ্টেম্বর ২০১৮ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাষ্ট্রদ্রোহের একটি ও নাশকতার ১০টিসহ মোট ১১ মামলায় খালেদা জিয়ার হাজির হওয়ার জন্য আগামী ৭ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

 

আজ রোববার রাজধানীর বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে অবস্থিত ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।


খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা এসব মামলার অধিকাংশই উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে উল্লেখ করে আদালতের কাছে সময়ের আবেদন করেন তার আইনজীবীরা।

 

আদালত আবেদন মঞ্জুর করে ওই দিন ধার্য করেন।

 

খালেদার বিরুদ্ধে ১১টি মামলা হলো, দারুস সালাম থানার নাশকতার আট মামলা, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার দুটি মামলা।