খুনিরা যত ক্ষমতাধরই হোক, তাদের বিচার হবেই : মতিয়া চৌধুরী
আপডেট: ০১:২৮ পিএম, ২৭ আগস্ট ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর হত্যাকারী, শিশু রাসেলসহ দেশের অন্যান্য মানুষ হত্যাকারী খুনিরা যত ক্ষমতাধরই হোক, তাদের বিচার হবে। তবেই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে।
তিনি আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ১৫ আগস্ট জাতীয় শোকদিবস উপলক্ষে ‘শেখ রাসেল দাবা ক্লাব’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মতিয়া চৌধুরী বিশ্ববিবেকের উদ্দেশ্যে বলেন, ’৭৫ সালে বঙ্গবন্ধুর পরিবারসহ শেখ ফজলুল হক মনি ও আব্দুর রব সেরনিয়াবাতের তিনটি পরিবারের সকলকে নির্বিচারে হত্যা করেছিল খুনিরা। সেরনিয়াবাতের নাতি সুকান্ত ও বাবুর মত শিশুরাও ছিল। এদেরকে যখন হত্যা করা হলো, তখন তো মানবাধিকারের কথা কেউ বলেননি।
যুদ্ধাপরাধীদের আশ্রয় ও প্রশ্রয় দেয়া দেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলা নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, আজ যদি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে হত্যা করা করে কেউ যদি বাংলাদেশে আশ্রয় নিতেন, তাহলে তারা আমাদের ছাড় দিতেন না।
এসময় তিনি যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করতে বঙ্গবন্ধুর হত্যাকারী খুনীদের দেশে ফিরিয়ে দেয়ার আহবান জানান।
বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গণতন্ত্রের জন্য জীবনের ঝুঁকি নিয়ে সপরিবারে দেশে এসেছেন উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন,শেখ হাসিনা শুধু তার পরিবারের হত্যাকারীদের বিচারই করেননি, যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্ক মুক্ত করেছেন।
শেখ রাসেল দাবা ক্লাব সভাপতি কে এম শহিদউল্ল্যার সভাপতিত্বে আলোচনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পল্টু, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডা.সিরাজুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ডা. রুবাইয়াত ইসলাম, শেখ রাসেল চেস ক্লাবের সাধারণ সম্পাদক আলাউদ্দিন সাজু ও জাতীয় দাবা ফেডারেশনের সাধারণ সম্পাক গাজী সাইফুল তারেক । - মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা









