ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ১৭:৩৭:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

খুমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৯ পিএম, ২৮ আগস্ট ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে শা‌হিদা (৫০) নামের এক ডেঙ্গু রোগী মারা গেছেন। এ নিয়ে খুলনায় মোট ৬ জনের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৮ আগস্ট) ভোরে তিনি মারা যান। 

খুমেক হাসপাতালের আবাসিক ফি‌জি‌সিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বিষয়টি জানিয়েছেন।

শা‌হিদা পিরোজপুর জেলার ভান্ডা‌রিয়া উপজেলার পশারীবুনিয়া গ্রামের সাইদুর রহমানের স্ত্রী শাহিদা। 

জানা যায়, মঙ্গলবার (২৭ আগস্ট) রাত পৌণে ৮টার দিকে  খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি হন শাহিদা। তিনি বেশ কিছুদিন ধরে ডেঙ্গু রোগে ভুগছিলেন।ডেঙ্গু ছাড়াও তিনি ডায়াবেটিস ও লিভার রোগে আক্রান্ত ছিলেন।

-জেডসি