খুলনায় ট্রেন আটকে দিল শিক্ষার্থীরা, সারাদেশের সঙ্গে যোগাযোগ বন্ধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০১ পিএম, ১৬ এপ্রিল ২০২৫ বুধবার
সংগৃহীত ছবি
খুলনায় ৬ দফা দাবিতে ট্রেন আটকে দিয়েছেন চারটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার (১৬ এপ্রিল) সকাল ৯টার পর খুলনা রেলস্টেশন থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস ট্রেনটি নগরীর বয়রা জংশন এলাকায় আটকে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে প্রায় ৩ ঘণ্টা সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিপাকে পড়ে যাত্রীরা।
খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্টের শিক্ষার্থী মো. হানিফ আকাশ বলেন, ছয় দফা দাবিতে খুলনা পলিটেকনিক, মহিলা পলিটেকনিক, সিটি পলিটেকনিক ও ম্যানগ্রোভ পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা আন্দোলন করছি। আমাদের ছয় দফা দাবি মানতে হবে। এর মধ্যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে, উপ-সহকারী পাশকৃতদের সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগসহ ছয় দফার সব দাবি মানতে হবে।
এদিকে শিক্ষার্থীরা ট্রেন আটকে দেওয়া খুলনা স্টেশন থেকে চিত্রা, রকেট, মহানন্দা এক্সপ্রেস ট্রেন ছেড়ে যেতে পারছে না। এতে করে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
খুলনার স্টেশনমাস্টার জাকির হোসেন বলেন, খুলনা স্টেশন থেকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ১৫ মিনিটে ছেড়ে যায়। খুলনা জংশন স্টেশনের আগে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা চলন্ত ট্রেন আটকে দেয়। এর ফলে খুলনা স্টেশনে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসসহ রকেট, মহানন্দা এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে।
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী









