ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ২০:৩০:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন

খুলনায় ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৮ এএম, ১১ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

খুলনা মহানগরীতে ট্রেনে কাটা পড়ে মর্জিনা (৩৮) ও শেফালী বেগম (৪০) নামের দুই নারীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে নগরীর আলীম জুট এলাকায় এই দুর্ঘটনা ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহম্মেদ।

তিনি বলেন, খুলনা রেলস্টেশন থেকে রাত সোয়া ১০টার দিকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ছেড়ে যায়। এরপরেই দুর্ঘটনা ঘটে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বলেন, দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।