খুলনায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৪
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৯ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
খুলনায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পূর্ব জিলেরডাঙ্গায় এ ঘটনা ঘটে। ট্রাকচালক রাকিব শেখকে আটক করেছে পুলিশ। রাকিব দিঘলিয়ার মহসীন শেখের ছেলে।
নিহতরা হলেন অটোরিকশাচালক ডুমুরিয়ার শরাফপুরের জাকারিয়া সরদারের ছেলে ইলিয়াস সরদার (৪৫), একই উপজেলার রুদাঘরা গ্রামের মহিউদ্দিনের মেয়ে রেশমা খাতুন (৪৫), শরাফপুরের বাবু (২৮) ও তার স্ত্রী শিউলী (২০)।
ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, বালুভর্তি ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশা খুলনার দিকে যাচ্ছিল। ট্রাককে ওভারটেক করতে গেলে ট্রাকের বাম্পারে আটকে যায় অটোরিকশাটি। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও অটোরিকশা দুটোই খাদে পড়ে যায়। অটোরিকশার ওপর বালুভর্তি ট্রাকটি পড়ায় সেটি পানির মধ্যে ট্রাকের নিচে চাপা পড়ে। সেখান থেকে কেউ আর বের হতে পারেননি।
ঘটনার পরপর স্থানীয় লোকজন রেশমা নামে এক নারীর লাশ উদ্ধার করেন। পরে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের ডুবুরিরা প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় পানির ভেতর থেকে আরও তিনজনের লাশ উদ্ধার করেন। অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে। এক শিশু এখনো ডোবায় থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। চালক রাকিবকে আটক করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর উদ্ধারকাজ চলার সময় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে প্রায় ৪ ঘণ্টা যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। এতে রাস্তার দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে। বিকাল ৫টায় উদ্ধারকাজ শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়।
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা











